চিত্রনায়িকা পরীমনি ও চিত্রনায়ক শরিফুল রাজ মা–বাবা হয়েছেন। বুধবার (১০ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন পরীমনি।
গণমাধ্যমকে শরিফুল রাজ নিজেই এই খবর নিশ্চিত করে জানান, বর্তমানে মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন।
সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই নাম ঠিক করে রেখেছিলেন পরীমনি। চলতি বছরের শুরুতেই পরী জানিয়েছিলেন, কন্যা সন্তান হলে তার নাম রাখবেন রাণী আর পুত্র সন্তান হলে রাজ্য।
উল্লেখ্য, ‘গুণিন’ সিনেমায় কাজ করতে গিয়েই প্রথম দেখা হয় এই জুটির। সেখান থেকেই ভালোবাসায় জড়িয়ে পড়েন তারা। অতপর বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
Leave a Reply