মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
আমি কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি: আফরোজা আব্বাস যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে ইরান পারমাণবিক অস্ত্র সক্ষম হবে না: ট্রাম্প বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা গ্রহণযোগ্য কি না, স্পষ্ট করল ইরান পুলিশের পোশাকে ফের পরিবর্তন, ফিরছে গাঢ় নীল-অলিভ রং আহসান উল্লাহ মাস্টার হত্যা: আপিল শুনানি ২৮ এপ্রিল দেশে ১.২২ লাখ টন ডিজেল মজুত রয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরীক্ষাকেন্দ্রে ঘড়ি-বোর্ড নিতে না দেয়ায় অভিভাবকদের অসন্তোষ প্রশ্নফাঁস হয়নি, কঠোর নজরদারিতে চলবে পরবর্তী পরীক্ষা: শিক্ষামন্ত্রী চ্যাম্পিয়নস লিগের সম্ভাব্য বিজয়ী নিয়ে দু’মেরুতে আনচেলত্তি ও সুপার কম্পিউটার বাংলাদেশে গম পাচারের অভিযোগে অভিনেত্রী নুসরাতকে তলব

ভালুকায় ইকোপার্কের কার্যক্রম বন্ধের দাবিতে ঝাড়ু মিছিল, মহাসড়ক অবরোধ

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ৯১ বার

ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের বাসিন্দাদের বসতবাড়ী উচ্ছেদ করে প্রস্তাবিত ইকোপার্কের কার্যক্রম বন্ধের দাবিতে এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছে।

শুক্রবার (৫ আগস্ট) বিকাল ৪টায় উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন সোনার বাংলা উচ্চ বিদ্যালয় মাঠ থেকে নারীদের ঝাড়ু– মিছিল নিয়ে সিডস্টোর বাজার বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শতশত নারী-পুরুষ সড়কে বসে ও শুয়ে শান্তিপূর্ণভাবে অবস্থান করেন। এতে দুই পাশের মহাসড়ক প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ থাকে। ওই সময় অবরুদ্ধ থাকা গাড়ির যাত্রিদের তীব্র গরমে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।

সড়ক অবরোধের সময় সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন-হবিরবাড়ী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি মুহাম্মদ রেজাউল করিম রিপন, বঙ্গবন্ধু সৈনিক লীগ ময়মনসিংহ জেলা শাখার সাধারন সম্পাদক মাজহারুল আনোয়ার সোহেল খান, হবিরবাড়ী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পদাক হানিফ মোহাম্মদ নিপুন।

হবিরবাড়ী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পদাক হানিফ মোহাম্মদ নিপুন বলেন, আমরা ইকোপার্ক চাই না, ইন্ডাস্ট্রিয়াল পার্ক চাই। হবির বাড়িতে ইকোপার্ক স্থাপনের ফলে কয়েকশ বাড়িঘর উচ্ছেদ করতে হবে। প্রধানমন্ত্রী লাখ লাখ রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দিয়েছেন। সেই মমতাময়ি মা আমাদের পৈত্রিক ভিটা,কবরস্থান উচ্ছেদ করতে পারেন না।

এসময় বক্তারা আরও বলেন হবিরবাড়ীর শান্তি প্রিয় মানুষের বাড়ী ঘর উচ্ছেদ করে ইকো পার্ক করতে দেওয়া হবেনা। এই প্রস্তাব দ্রুত বাতিল করতে হবে, না করলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। একপর্যায়ে ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন হবিরবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ বাচ্চুর সহযোগিতায় মহাসড়ক থেকে সাধারণ জনতাদের সরিয়ে দেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories