মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
আমি কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি: আফরোজা আব্বাস যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে ইরান পারমাণবিক অস্ত্র সক্ষম হবে না: ট্রাম্প বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা গ্রহণযোগ্য কি না, স্পষ্ট করল ইরান পুলিশের পোশাকে ফের পরিবর্তন, ফিরছে গাঢ় নীল-অলিভ রং আহসান উল্লাহ মাস্টার হত্যা: আপিল শুনানি ২৮ এপ্রিল দেশে ১.২২ লাখ টন ডিজেল মজুত রয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরীক্ষাকেন্দ্রে ঘড়ি-বোর্ড নিতে না দেয়ায় অভিভাবকদের অসন্তোষ প্রশ্নফাঁস হয়নি, কঠোর নজরদারিতে চলবে পরবর্তী পরীক্ষা: শিক্ষামন্ত্রী চ্যাম্পিয়নস লিগের সম্ভাব্য বিজয়ী নিয়ে দু’মেরুতে আনচেলত্তি ও সুপার কম্পিউটার বাংলাদেশে গম পাচারের অভিযোগে অভিনেত্রী নুসরাতকে তলব

টঙ্গীতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ১৩৮ বার

টঙ্গীর ষ্টেশন রোড এলাকায় গতকাল সোমবার দুপুরে অবৈধ পলিথিন কারখানায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। র‌্যাব সদর দপ্ততের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাজহারুল ইসলামের নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় অবৈধ পলিথিন উদপাদন ও মজুদ রাখার অপরাধে দু’টি প্রতিষ্ঠানকে নগদ অর্থ জরিমানা করা হয় এবং বিপুল পরিমান পলিথিন ও পলিথিন তৈরীর কাচাঁমাল জব্দ করা হয়।
র‌্যাব সূত্রে জানা যায়, দুপুর ১২ টার দিকে স্থানীয় মাছিমপুর এলাকায় এম এন প্যাকেজিং ও এস এন ট্রেড নামক দু’টি পলিথিন কারখানায় র‌্যাবের ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এ সময় কারখানা দু’টিতে অবৈধ পলিথিন উৎপাদন করার দায়ে ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়। সেই সাথে ৮৭৩ কেজি পলিথিন শপিং ব্যাগ ও ১৬২৫ কেজি কাঁচামাল জব্দ করা হয়। কারখানা ২ টি বন্ধ করে দেওয়া হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories