বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি: আফরোজা আব্বাস যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে ইরান পারমাণবিক অস্ত্র সক্ষম হবে না: ট্রাম্প বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা গ্রহণযোগ্য কি না, স্পষ্ট করল ইরান পুলিশের পোশাকে ফের পরিবর্তন, ফিরছে গাঢ় নীল-অলিভ রং আহসান উল্লাহ মাস্টার হত্যা: আপিল শুনানি ২৮ এপ্রিল দেশে ১.২২ লাখ টন ডিজেল মজুত রয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরীক্ষাকেন্দ্রে ঘড়ি-বোর্ড নিতে না দেয়ায় অভিভাবকদের অসন্তোষ প্রশ্নফাঁস হয়নি, কঠোর নজরদারিতে চলবে পরবর্তী পরীক্ষা: শিক্ষামন্ত্রী চ্যাম্পিয়নস লিগের সম্ভাব্য বিজয়ী নিয়ে দু’মেরুতে আনচেলত্তি ও সুপার কম্পিউটার বাংলাদেশে গম পাচারের অভিযোগে অভিনেত্রী নুসরাতকে তলব

সেই অর্পিতার বাড়ির সামনে ট্রাক, উঠছে নোটভর্তি ট্রাঙ্ক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ১২৬ বার

উদ্ধার হওয়া টাকার অঙ্ক ছাপিয়ে গিয়েছে ২১ কোটি। টালিগঞ্জে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে টাকা উদ্ধারের পরে তা নিয়ে যাওয়ার জন্য এ বার ট্রাক নিয়ে আসা হয়েছে। অর্পিতার ফ্ল্যাটে পাওয়া টাকা ট্রাঙ্কে বোঝাই করা হচ্ছে।শুক্রবার অর্পিতার ফ্ল্যাটে তল্লাশি চলাকালীন ‘টাকার পাহাড়’ আবিষ্কার করেন তদন্তকারীরা। সেই টাকা গুনতে ব্যাঙ্ককর্মীদের সাহায্য নেওয়া হয়। আনা হয় টাকা গোনার যন্ত্রও। শনিবার শেষ খবর পাওয়া পর্যন্ত অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হয়েছে ২০ কোটি ২১ লক্ষ টাকা। সেই টাকা নিয়ে যাওয়ার জন্য ট্রাঙ্ক ভর্তি ট্রাক নিয়ে আসে রিজার্ভ ব্যাঙ্ক। উদ্ধার হওয়া টাকা ট্রাঙ্কে বোঝাই করে তোলা হয় ট্রাকে। ইডি ওই বিপুল অর্থ বাজেয়াপ্ত করেছে। ট্রাকে ট্রাঙ্কগুলিতে নির্দিষ্ট নম্বর দেওয়া ছিল। হিসাবে সুবিধার জন্য ৫০০ এবং দু’হাজার টাকার নোটের জন্য আলাদা আলাদা ট্রাঙ্ক রয়েছে। ট্রাকে ছিল প্রায় ৪০টি ট্রাঙ্ক।

পাশাপাশি অর্পিতার ওই ফ্ল্যাটে আরও সম্পত্তির হদিস পাওয়া গিয়েছে। বিভিন্ন জায়গায় সম্পত্তির একাধিক নথি উদ্ধার হয়েছে সেখান থেকে। এ ছাড়াও ৫৪ লক্ষ টাকার বিদেশি মুদ্রাও বাজেয়াপ্ত করা হয়েছে। অর্পিতার ওই ফ্ল্যাটে স্কুল শিক্ষা দফতরেরও কিছু নথি পাওয়া গিয়েছে। এমনকি টাকার স্তূপের মধ্যেই পাওয়া গিয়েছে উচ্চশিক্ষা দফতরের খাম! ইডি সূত্রে এমনটাই জানা গিয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories