মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
আমি কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি: আফরোজা আব্বাস যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে ইরান পারমাণবিক অস্ত্র সক্ষম হবে না: ট্রাম্প বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা গ্রহণযোগ্য কি না, স্পষ্ট করল ইরান পুলিশের পোশাকে ফের পরিবর্তন, ফিরছে গাঢ় নীল-অলিভ রং আহসান উল্লাহ মাস্টার হত্যা: আপিল শুনানি ২৮ এপ্রিল দেশে ১.২২ লাখ টন ডিজেল মজুত রয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরীক্ষাকেন্দ্রে ঘড়ি-বোর্ড নিতে না দেয়ায় অভিভাবকদের অসন্তোষ প্রশ্নফাঁস হয়নি, কঠোর নজরদারিতে চলবে পরবর্তী পরীক্ষা: শিক্ষামন্ত্রী চ্যাম্পিয়নস লিগের সম্ভাব্য বিজয়ী নিয়ে দু’মেরুতে আনচেলত্তি ও সুপার কম্পিউটার বাংলাদেশে গম পাচারের অভিযোগে অভিনেত্রী নুসরাতকে তলব

শস্য রপ্তানির জন্য ইউক্রেনের বন্দরগুলো খুলে দেয়া হচ্ছে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ৯৭ বার

ইউক্রেনের সমুদ্রবন্দরগুলো রুশ আগ্রাসনের পর থেকেই বন্ধ। গোটা বিশ্বে খাদ্য রপ্তানি করা হতো এসব সমুদ্রবন্দর দিয়ে।

কৃষ্ণসাগরের তীরে ইউক্রেনের ওই বন্দরগুলো আবার খুলে দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার (২১ জুলাই) মধ্যরাতে এক ভিডিওবার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বন্দরগুলো চালুর ব্যাপারে ইঙ্গিত দেন। খবর রয়টার্সের।  

ইউক্রেন এ বিষয়ে শুক্রবার (২২ জুলাই) রাশিয়ার সঙ্গে চুক্তি সই করছে। জাতিসংঘের মধ্যস্থতায় তুরস্কের বৃহৎ নগরী ইস্তানবুলে দুপক্ষের প্রতিনিধিরা বসবেন।

এতে উপস্থিত থাকবেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও। মধ্যস্থতাকারী তুরস্কের শীর্ষ নেতাদের উপস্থিতিতে হবে চুক্তি সই।

তুরস্কের প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন এক টুইটবার্তায় জানান, ‘শস্য রপ্তানি চুক্তি, যা বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ইস্তানবুলে শুক্রবার (২২ জুলাই) প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ও জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের পৃষ্ঠপোষকতায় ইউক্রেনীয় ও রাশিয়ান প্রতিনিধিদের চুক্তি সই হবে।’

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের জেরে বিশ্বজুড়ে খাদ্যপণ্যের দাম কয়েক দফা বেড়ে গেছে। ফলে খাদ্যসংকটে পড়েছে বিশ্বের বহু দেশ।

গত দুই মাস ধরে খাদ্যপণ্যের দাম কমাতে যুদ্ধরত দেশগুলোর সঙ্গে দফায়-দফায় আলোচনা করে আসছে জাতিসংঘ ও তুরস্ক। অবশেষে সেই উদ্যোগ সফল হতে যাচ্ছে।

রাশিয়া ও ইউক্রেন বিশ্বে খাদ্যের ১০ ভাগের এক ভাগ সরবরাহ করে। বৈশ্বিক গম রপ্তানির ৩০ শতাংশের পাশাপাশি সূর্যমুখী তেলের ৬০ শতাংশ উৎপাদন করে তারা।

উল্লেখ্য, কমপক্ষে ২৬ দেশ তাদের অর্ধেকেরও বেশি খাদ্যশস্যের জন্য রাশিয়া-ইউক্রেনের ওপর নির্ভরশীল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories