মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
আমি কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি: আফরোজা আব্বাস যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে ইরান পারমাণবিক অস্ত্র সক্ষম হবে না: ট্রাম্প বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা গ্রহণযোগ্য কি না, স্পষ্ট করল ইরান পুলিশের পোশাকে ফের পরিবর্তন, ফিরছে গাঢ় নীল-অলিভ রং আহসান উল্লাহ মাস্টার হত্যা: আপিল শুনানি ২৮ এপ্রিল দেশে ১.২২ লাখ টন ডিজেল মজুত রয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরীক্ষাকেন্দ্রে ঘড়ি-বোর্ড নিতে না দেয়ায় অভিভাবকদের অসন্তোষ প্রশ্নফাঁস হয়নি, কঠোর নজরদারিতে চলবে পরবর্তী পরীক্ষা: শিক্ষামন্ত্রী চ্যাম্পিয়নস লিগের সম্ভাব্য বিজয়ী নিয়ে দু’মেরুতে আনচেলত্তি ও সুপার কম্পিউটার বাংলাদেশে গম পাচারের অভিযোগে অভিনেত্রী নুসরাতকে তলব

টঙ্গীতে এসির কাজ করতে যুবকের মর্মান্তিক মৃত্যু ॥ আহত-১

স্টাফ রিপোর্টার:
  • আপলোডের সময় : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ১৯৭ বার

টঙ্গীতে একটি বে-সরকারী ব্যাংকের বুথে এসির বসানোর কাজ করতে গিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের নাম শিশির মন্ডল (২২)। এ ঘটনায় তোফায়েল (২০) নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার বিকেলে স্থানীয় পাগাড় ঝিনু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশির মন্ডল মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার কালশুর গ্রামের চন্দন মন্ডলের ছেলে। চাঁদপুরের মতলব (দ:) থানার ঢাকিরগাঁওয়ের রফিক মিয়ার ছেলে গুরুতর আহত তোফায়েলকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের কাকা জয় মন্ডল জানায়, তারা সকলে ঢাকার তেজগাঁও এলাকার ১৭৬/২, পশ্চিম নাখালপাড়ায় মন্ডল এসি রিফ্রেজারেশন ওয়ার্কস নামক প্রতিষ্ঠানের কর্মচারী। কাজের তাগিদে বিভিন্ন স্থানে গিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের এসি বসানো ও মেরামতের কাজ করতে হয় তাদের। এই ধারাবাহিকতায় শুক্রবার পাগাড় ঝিনু মার্কেট এলাকায় জনৈক আনোয়ার হোসেনের বাড়ির ৩ তলায় স্থাপিত ডাচ বাংলা ব্যাংকের বুথে এসি বসানোর কাজে আসে শিশির ও তোফায়েল। কাজ শেষে বিকেল সাড়ে ৪ টার দিকে এসিতে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে অসাবধানতাবশতঃ বিদ্যুতের তারের সাথে জড়িয়ে শিশির আচমকা তোফায়েলের উপর ছিটকে পড়ে তিনতলার উপর থেকে দু‘জনই নিচে পড়ে যায়। এতে শিশিরের মাথা ফেটে যায় ও তোফয়েলের মুখের উপরের পাটির দাত ভেঙ্গে যাওয়াসহ উভয়ের শরীরের বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হয়ে গুরুতর আহত হয়। অন্য শ্রমিক ও আশপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশিরকে মৃত ঘোষনা করে। অপরদিকে তোফায়েলের অবস্থা আশংকাজন দেখে ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার এসআই অহিদ মিয়াসহ একদল পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
টঙ্গী পূর্ব থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. জাবেদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একটি ব্যাংকের বুথে এসির কাজের সময় বিদ্যুৎপৃষ্ঠে একজন নিহত ও একজন আহত হয়েছেন। এঘটনায় আইনী প্রকৃয়া চলমান রয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories