বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে বহিরাগত নিয়ে শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ এমবাপ্পে ও ভিনিসিয়ুসে ৪ ম্যাচ পর জয়ের দেখা পেল রিয়াল বিএনপিকে লাল সালাম দিলেন ন্যান্সি অ্যাপলের নেতৃত্বে নতুন মুখ ৫ দিন ধরে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নোবিপ্রবির সাবেক শিক্ষার্থী বৃষ্টি আমি কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি: আফরোজা আব্বাস যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে ইরান পারমাণবিক অস্ত্র সক্ষম হবে না: ট্রাম্প বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা গ্রহণযোগ্য কি না, স্পষ্ট করল ইরান পুলিশের পোশাকে ফের পরিবর্তন, ফিরছে গাঢ় নীল-অলিভ রং আহসান উল্লাহ মাস্টার হত্যা: আপিল শুনানি ২৮ এপ্রিল

ইন্টারনেট ছাড়াই ব্যবহার করা যাবে গুগল ড্রাইভ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ১১১ বার

ইন্টারনেট ছাড়াই গুগল ড্রাইভ ব্যবহারের সুবিধা আনল গুগল। ফলে এখন ফোন বা কম্পিউটারে ইন্টারনেট না থাকলেও সমস্যা নেই। এখন থেকে অফলাইনেও গুগল ড্রাইভে রাখা নথি বা ছবি খুলে দেখা যাবে। সদ্য প্রকাশিত একটি ব্লগ পোস্টে এ কথা জানিয়েছে টেক জায়েন্ট প্রতিষ্ঠানটি।সাধারণত প্যান কার্ড, ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্সের মতো ব্যক্তিগত নথি, অফিসের কাজের পিডিএফ ফাইল ছাড়াও গুরুত্বপূর্ণ গুগল ড্রাইভে রাখা হয়। যাতে দরকারের সময়ে তা ঝটপট দেখে নেওয়া যায়। কিন্তু ডিজিটাল নথির ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হলো,  ইন্টারনেট ছাড়া ব্যবহারের উপায় নেই। অনেক সময়ে প্রত্যন্ত এলাকায় নেটওয়ার্কের অভাবে সমস্যায় পড়তে হয়।

এ সমস্যা সমাধানেই গুগল নতুন প্রযুক্তি নিয়ে এলো। এ নিয়ে গুগল জানিয়েছে, এখন থেকে অফলাইনেও গুগল ড্রাইভে দেখা যাবে পিডিএফ ফাইল, অফিসের নথি।গুগল আরও জানিয়েছে, ড্রাইভে ডিজিটাল ফাইল শুধু সেভ করলেই এই সুবিধা পাওয়া যাবে না। ইন্টারনেট বন্ধ থাকা অবস্থায় গুগল ড্রাইভে ডিজিটাল নথি দেখতে গেলে সংশ্লিষ্ট নথিতে ‘রাইট ক্লিক’ করে ‘অ্যাভেলেবল অফলাইন’ অপশনটিতে ‘ক্লিক’ করতে হবে।২০১৯ সাল থেকেই এই নতুন প্রযুক্তির মহড়া চালিয়েছে গুগল। বহু গ্রাহকই অংশ নিয়েছিলেন ওই মহড়ায়। তাতে সাফল্য আসার পর এবার সর্বসাধারণের জন্য নিয়ে আসা হলো এই প্রযুক্তি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories