বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
রাবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে বহিরাগত নিয়ে শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ এমবাপ্পে ও ভিনিসিয়ুসে ৪ ম্যাচ পর জয়ের দেখা পেল রিয়াল বিএনপিকে লাল সালাম দিলেন ন্যান্সি অ্যাপলের নেতৃত্বে নতুন মুখ ৫ দিন ধরে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নোবিপ্রবির সাবেক শিক্ষার্থী বৃষ্টি আমি কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি: আফরোজা আব্বাস যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে ইরান পারমাণবিক অস্ত্র সক্ষম হবে না: ট্রাম্প বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা গ্রহণযোগ্য কি না, স্পষ্ট করল ইরান পুলিশের পোশাকে ফের পরিবর্তন, ফিরছে গাঢ় নীল-অলিভ রং আহসান উল্লাহ মাস্টার হত্যা: আপিল শুনানি ২৮ এপ্রিল

হোয়াটসঅ্যাপে কী করছে শিশুরা, নিরাপত্তা-নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা চালু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১৫ বার

শিশু ও কিশোরদের অনলাইন নিরাপত্তা এখন বিশ্বজুড়ে বড় আলোচনার বিষয়। স্মার্টফোনের সহজলভ্যতার কারণে অনেক কম বয়সী ব্যবহারকারীও মেসেজিং অ্যাপ ব্যবহার করছে। এই বাস্তবতা মাথায় রেখে মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ শিশুদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা যুক্ত করার উদ্যোগ নিয়েছে। নতুন এই ব্যবস্থায় অভিভাবকের অনুমতি ও নিয়ন্ত্রণ ছাড়া শিশুরা অ্যাপটি ব্যবহার করতে পারবে না।
নতুন ফিচারের মাধ্যমে অভিভাবকরা সন্তানের অ্যাকাউন্টে কী ঘটছে তা নিয়ন্ত্রণ করতে পারবেন। এতে সাধারণ সংস্করণের সব সুবিধা থাকবে না। বরং নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে এমনভাবে সেটিংস তৈরি করা হয়েছে, যাতে শিশুদের অনলাইন যোগাযোগ সীমিত ও নিয়ন্ত্রিত থাকে।
যেভাবে পেরেন্টাল কন্ট্রোল চালু করবেন
এই ফিচার চালু করতে প্রথমে অভিভাবক এবং সন্তানের ফোন দুটি কাছাকাছি রাখতে হবে। এরপর শিশুর ফোনে থাকা হোয়াটসঅ্যাপ অ্যাপ খুললে সেখানে একটি কিউআর কোড দেখা যাবে। অভিভাবকের ফোন থেকে সেই কোড স্ক্যান করলে দুটি ডিভাইস একসঙ্গে সংযুক্ত হয়ে যাবে। এই সংযোগ সম্পন্ন হলেই অভিভাবকীয় নিয়ন্ত্রণ চালু হবে।
ডিভাইস সংযুক্ত হওয়ার পর থেকে সন্তানের অ্যাপ ব্যবহারের উপর অভিভাবকের পূর্ণ নজরদারি থাকবে। তারা ঠিক করে দিতে পারবেন কারা শিশুর সঙ্গে যোগাযোগ করতে পারবে, কোন গ্রুপে যোগ দেওয়া যাবে এবং অ্যাকাউন্টের গোপনীয়তা সেটিংস কীভাবে থাকবে। প্রয়োজনে কনটেন্ট দেখার অনুমতিও সীমিত করা যাবে।
এই সংস্করণে কিছু জনপ্রিয় ফিচার ইচ্ছাকৃতভাবে রাখা হয়নি। যেমন চ্যানেল, স্ট্যাটাস, একবার দেখার পর মুছে যায় এমন ছবি বা নির্দিষ্ট সময় পরে অদৃশ্য হয়ে যাওয়া মেসেজ। এসব অপশন বাদ দেওয়ার উদ্দেশ্য হলো শিশুদের অনলাইন ঝুঁকি কমানো এবং যোগাযোগকে সহজ ও নিরাপদ রাখা

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories