সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন সরকারের শপথ অনুষ্ঠানে আসছেন ভারতের লোকসভার স্পিকার ভোট পুনর্গণনা ও আব্বাসের শপথ বিরত রাখার আবেদন নাসীরুদ্দীন পাটওয়ারীর ছায়া মন্ত্রিসভা: কী, কেন, কীভাবে উপদেষ্টাদের সেফ এক্সিট নেয়ার আগে সম্পদের হিসাব চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী ৩২ আসনে ভোট পুনর্গণনার দাবি জানাল ১১ দলীয় জোট দরপতনের পর বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারও ৫ হাজার ডলার ছাড়াল নতুন সরকার গঠনের আগেই শেয়ারবাজার চাঙ্গা রামপুরা হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ৪ মার্চ মাদুরোকে আটকের অভিযানে যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করেছিল যুক্তরাষ্ট্র স্বাস্থ্যের অবনতির খবরে উদ্বেগ, হাসপাতালে নেয়া হচ্ছে ইমরান খানকে

পাঙাশ মাছ খাওয়া উপকারী না ক্ষতিকর? যা জানা গেল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১ বার
পাঙাশ মাছ খাওয়া উপকারী না ক্ষতিকর? যা জানা গেল

দেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা নদী-নালা, খাল-বিলে জাল পাতলে অন্যসব মাছের মতো সহজেই যে মাছটি পাওয়া যায়, তার মধ্যে অন্যতম হচ্ছে পাঙাশ মাছ। এটি এতটাই জনপ্রিয় যে, চাহিদা পূরণ করার জন্য পুকুরেও চাষ করা হয়। খেতেও বেশ সুস্বাদু। বিভিন্ন পদে রান্না করা যায় মাছটি। অন্যসব মাছের তুলনায় কাঁটা কম হওয়ায় প্রায় সব বয়সীর কাছেই প্রিয় এই পাঙাশ মাছ।
পাঙাশ এমন মাছ, যা সহজেই রান্না করা যায়। কাঁটা যেমন কম, আবার পাতলা হওয়ায় এর ঝোল, স্যুপ, তরকারি ও ভাজা সহজ। বহুল পরিচিত এই মাছ নিয়েও অনেকের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। কারও মতে―পাঙাশ শরীরের জন্য উপকারী, আবার কারও মতে এটি ক্ষতিকর। এ নিয়ে যখন নানা প্রশ্ন, তখন এ ব্যাপারে ভারতীয় একটি সংবাদমাধ্যম একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখান থেকে তাহলে জেনে নেয়া যাক।
হার্টের রোগ প্রতিরোধ:
পাঙাশ মাছের কিছু উপাদান কার্ডিওভাসকুলার সিস্টেমের সঙ্গে যুক্ত রোগ প্রতিরোধে সহায়তা করে। এই মাছে থাকা অসম্পৃক্ত চর্বি হার্ট সংক্রান্ত রোগ প্রতিরোধে বেশ কার্যকর। এ মাছের মাংসে অসম্পৃক্ত চর্বির পরিমাণ মোট পুষ্টির মানের ৫০ শতাংশ পর্যন্ত রয়েছে।
কোলেস্টেরল কমাতে কার্যকর:
পাঙাশ মাছে কোলেস্টেরলের পরিমাণ কম থাকে। যাদের শরীরে কোলেস্টেরলের মতো সমস্যা রয়েছে, তারা অনায়াসেই খাতে পারেন মাছটি। অসম্পৃক্ত চর্বির উপাদান শরীরে বিদ্যমান খারাপ কোলেস্টেরলের পরিমাণ কমাতে সহায়তা করে। আবার হার্টের সমস্যাও কিছু প্রতিরোধ হয়।
গর্ভের শিশুর বৃদ্ধিতে সহায়তা:
অন্তঃসত্ত্বা নারীদের জন্য পাঙাশ খুবই উপকারী একটি মাছ। গর্ভবতী অবস্থায় ভ্রুণের স্বাস্থ্য এবং বৃদ্ধির জন্য উপকারী হতে পারে পাঙাশ মাছ। এই মাছে প্রচুর পরিমাণ ওমেগা ৩ থাকার জন্য এটি গর্ভে থাকা ভ্রুণের স্বাস্থ্য বজায় রাখতে সহায়তা করে।
পেশি গঠনে ভূমিকা:
পেশি বাড়াতে ও শক্তিশালী করতে অনেকে ডায়েট প্রোগ্রাম করেন। যারা এই চেষ্টায় আছেন, তাদের জন্য পাঙাশ উপকারী। এতে থাকা উচ্চ প্রোটিন পেশি গঠনে কার্যকর। এর উপাদান পেশির ভর বৃদ্ধি করে, পেশিকে শক্তিশালী করে, শক্ত করে এবং শরীরের রোগ-প্রতিরোধ ক্ষমতা বজায় রাখে।
হাড়ের স্বাস্থ্য ভালো রাখে:
পাঙাশ মাছের হাড়ে ও মেরুদণ্ডে ফসফরাস এবং উচ্চ ক্যালসিয়াম রয়েছে। উচ্চ ফসফরাস ও ক্যালসিয়াম উপাদান শরীরের ফসফরাস ও ক্যালসিয়ামের ঘাটতি মেটায়। আবার স্বাস্থ্যকর হাড় ও দাঁত বজায় রাখতেও ভূমিকা রাখে।
পাঙাশ খাওয়ার আগে সতর্কতা:
পাঙাশ মাছ খাওয়ার বিভিন্ন উপকারিতা থাকলেও এর অপকারিতা বা ক্ষতিকর দিক জেনে রাখা উচিত। অনেকেই বলেন, এই মাছ খাওয়া শরীরের জন্য ভালো নয়। মূলত বাজারে কিছু মাছে কীটনাশক ও রাসায়নিকের মাত্রা প্রয়োগ করতে দেখা যায়। এটি পরিহার করতে হবে। মাছে থাকা প্রিজারভেটিভ ও অ্যান্টিবায়োটিক শরীরের বিভিন্ন ক্ষতি করতে পারে। এসব শুধু পাঙাশের ক্ষেত্রে নয়, যেকোনো মাছের ক্ষেত্রেই কোনো ধরনের কৃত্রিম রাসায়নিক বা উপাদান ব্যবহার ঠিক নয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories