আমাদের চারপাশে এমন অনেকেই আছেন, যারা প্রায়ই বলে থাকেন মাথাব্যথা করছে। কেউ কেউ মাথাব্যথায় নিশ্চুপ হয়ে পড়েন। নীরবে তা সহ্য করে যান। তবে ব্যথা তীব্র হলে কেউ কেউ হাতের কাছে থাকা ফার্মেসি থেকে দু-একটি ক্যাপসুল গ্রহণ করে সাময়িক মুক্তিতেই স্বস্তি খুঁজে পান। কিন্তু চিকিৎসকের পরামর্শ ছাড়া এভাবে ওষুধ গ্রহণ করা মোটেও ঠিক নয়।
সাধারণত মাথাব্যথাকে প্রায় সবাই অবহেলা করে থাকেন। যা একজন স্বাস্থ্য সচেতন মানুষ হিসেবে একদমই উচিত নয়। এতে নিজেরই স্বাস্থ্যের ক্ষতি হয়। কখনো কখনো দেখা যায় মৃত্যুর কারণও হয়ে দাঁড়ায়। বিশেষ করে ব্রেন টিউমারের মতো সংবেদনশীল সমস্যা উদ্বিগ্ন সৃষ্টি করে। ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রেন টিউমার মস্তিষ্কের কোষের অস্বাভাবিক বৃদ্ধির কারণে হয়ে থাকে। শরীরের অন্য কোনো অঙ্গে যদি ক্যানসার হয়, তাহলেও সেটি ব্রেন টিউমার হওয়ার আশঙ্কা থাকে। এবার এ ব্যাপারে জেনে নেয়া যাক-
মাথাব্যথা: ব্রেন টিউমারের বড় লক্ষণ হচ্ছে মাথাব্যথা করা। অল্প অল্প করে প্রতিদিনই মাথাব্যথা হয়। এ ক্ষেত্রে ঘরোয়া বিভিন্ন উপায় অবলম্বন করেও কোনো মুক্তি মেলে না। এ ধরনের লক্ষণ ক্রমশ চলতে থাকলে ব্রেন টিউমারের লক্ষণ হতে পারে।
খিঁচুনি: মাথাব্যথা ছাড়াও ব্রেন টিউমারের অন্যান্য কয়েকটি লক্ষণ রয়েছে। সেসবের মধ্যে অন্যতম খিঁচুনি। এই রোগ হলে আক্রান্ত ব্যক্তি কিছুক্ষণের জন্য নড়াচড়ার ক্ষমতা হারিয়ে ফেলে।
চোখের সমস্যা: কখনো কখনো চোখে দেখতে সমস্যা হয়। কেউ কেউ ঝাপসা দেখতে পান বা চোখ ঝাপসা হয়ে যায়। টিউমারের জন্য চোখের এই সমস্যা হতে পারে বলে বিশেষজ্ঞদের মতামত।
দুর্বলতা: মস্তিষ্কে টিউমারের আরও একটি অন্যতম লক্ষণ হচ্ছে দুর্বলতা। টিউমারের জন্য শরীরের এক পাশ ভীষণ দুর্বল বোধ হয়। কাজ করতেও আগ্রহ থাকে না।
মুড সুইং: এ ক্ষেত্রে ঘন ঘন মুড পাল্টে যায়। এখন এটি ভালো লাগছে তো কিছুক্ষণ পর আর ভালো লাগছে না। এ ধরনের লক্ষণ ব্রেন টিউমারের লক্ষণ।
Leave a Reply