বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম নির্ধারণের চেয়ে বাড়তি ভাড়া নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী গাজীপুরে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ: ভোগান্তিতে যাত্রীরা গুজব ছড়ানোর আগেই ঠেকাতে চায় চট্টগ্রাম জেলা পুলিশ চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলা, নিহত ৬ সর্বজনীন পেনশনে শরিয়াহ ভিত্তিক স্কিম, সংসদে যাচ্ছে বিল

রুই মাছ কি সত্যিই হার্টের জন্য উপকারী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৯ বার
রুই মাছ কি সত্যিই হার্টের জন্য উপকারী?

কথাতেই রয়েছে ‘মাছে-ভাতে বাঙালি’। আর মাছ-ভাতের প্রসঙ্গ উঠলে প্রথমেই সামনে আসে রুই মাছের কথা। এটি খুবই পরিচিত একটি মাছ। যা কম-বেশি প্রায় সবাই চেনেন এবং খেয়ে থাকেন। বাসা-বাড়িতে মাঝে মধ্যেই রান্না হয় মাছটি। খেতেও বেশ সুস্বাদু।
রুই মাছ নিয়মিত খাওয়া হলেও এর স্বাস্থ্যগুণের কথা অনেকেই হয়তো জানেন না। রোগ-প্রতিরোধ ক্ষমতা তৈরিতে ভূমিকা রাখে এই মাছ। এতে থাকা ক্যালোরির পরিমাণ কম থাকায় যাদের স্বাস্থ্য বেশি, তারাও নিয়মিত খেতে পারেন। আমেরিকার স্কুল অব নিউট্রিশনের জার্নালের বরাত ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, রুই মাছ উচ্চ রক্তচাপের ঝুঁকি হ্রাস করে এবং উচ্চ রক্তচাপ থাকলে তা কমাতেও সহায়তা করে। তাহলে এ মাছের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে জেনে নেয়া যাক-
কী আছে রুই মাছে:
রুই মাছে ভিটামিন এ, ডি, ই রয়েছে। এছাড়াও ক্যালসিয়াম, জিঙ্ক, সোডিয়াম, পটাশিয়াম, আয়রন ও খনিজ উপাদান রয়েছে। রুই মাছে কোলিন নামের একটি পদার্থ থাকে। যা স্নায়ুতন্ত্র, ফ্যাটের বিপাক ক্রিয়া এবং পরিবহনে সহায়তা করে।
রুই কি হার্ট অ্যাটাকের আশঙ্কা কমায়:
রুই মাছ হার্ট অ্যাটাকের আশঙ্কা কমায় কিনা―এ নিয়ে অনেকেরই প্রশ্ন রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এ মাছে ওমেগা থ্রি থাকায় তা রক্তের অণুচক্রিকাকে জমাট বাঁধা থেকে বিরত রাখে। এ কারণে রক্তনালিতে রক্ত জমাট বাঁধার আশঙ্কা হ্রাস পায়।
মাছটির তেলে ওমেগা থ্রি নামক ফ্যাটি অ্যাসিড রয়েছে। যা রক্তের ক্ষতিকারক কোলেস্টেরল এলডিএল ও ভিএলডিএল হ্রাস করে এবং উপকারী কোলেস্টেরল এইচডিএলের পরিমাণ বৃদ্ধি করে। এতে হার্টে চর্বি জমতে পারে না। এ জন্য নিয়মিত রুই মাছ খাওয়া হলে হার্ট অ্যাটাকের আশঙ্কা কমার সম্ভাবনা থাকে।
কী পরিমাণ খাবেন:
রুই মাছ উপকারী হলেও ঠিক কী পরিমাণ খাওয়া উপযুক্ত, সেটিও জানা জরুরি। তবে বিশেষজ্ঞরা ভারসাম্য বজায় রেখে পরিমিত পরিমাণ খাওয়ার কথা বলে থাকেন। দৈনিক একটি বড় ধরনের টুকরা একজন মানুষের জন্য যথেষ্ট। কিন্তু বেশি খাওয়া ঠিক নয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories