নতুন বাসায় উঠলে বা ইন্টারনেট সংযোগ নিলে আমরা সাধারণত রাউটারটাকে যেখানে টেকনিশিয়ান বসিয়ে দেয়, সেখানেই রেখে দেই। অনেক সময় দেখা যায় টেকনিশিয়ানরা ভুল জায়গায় রাউটার বসিয়ে দেয়। আর রাউটার ভুল জায়গায় থাকলে ওয়াই-ফাইয়ের স্পিড কমে যায়, ভিডিও কল ল্যাগ করে, আর ঘরের বিভিন্ন জায়গায় নেট পৌঁছায় না। ভালো রাউটার থাকলেও যদি ঠিক জায়গায় না থাকে, তাহলে ওয়াই-ফাইয় ভালোভাবে কাজ করে না।
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, রাউটার কোথায় রাখছেন এটাই ওয়াই-ফাইয়ের স্পিড বাড়ানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। ঘরের কোথায় রাউটার বসালে সেরা স্পিড বা গতি পাবেন সেটার জন্য কিছু বিষয়ের দিকে নজর দিতে হবে। এগুলো হলো:
১. রাউটার রাখুন ঘরের একদম কেন্দ্রস্থলে
রাউটার চারদিকে সিগনাল ছড়ায়। তাই এক কোণে রাখলে সিগনালের অর্ধেকই বাইরে বা দেয়ালে নষ্ট হয়ে যায়।
ঘরের মাঝামাঝি জায়গায় রাখলে কাভারেজ সবচেয়ে ভালো পাওয়া যায়। কোণে রাখলে পাশের বাসার লোকজনও সহজে সিগনাল পেতে পারে যাতে নিরাপত্তার ঝুঁকি বাড়ে। রাউটারকে মাঝখানে আনতে গেলে মোডেম থেকে দূরে রাখতে হতে পারে। তখন আপনাকে লম্বা ইথারনেট কেবল ব্যবহার করতে হবে, অথবা পাওয়ারলাইন অ্যাডাপ্টার লাগবে, যা ঘরের বিদ্যুৎ লাইনের মাধ্যমে ইন্টারনেট সিগন্যাল পাঠায়।
২. রাউটার যত উঁচুতে, সিগন্যাল তত শক্তিশালী
রাউটার সাধারণত নিচের দিকে শক্ত সিগন্যাল পাঠায়। তাই মেঝে বা টেবিলের নিচে রাখলে সিগনাল ব্লক হয়ে যায়। সে কারণে রাউটার ঘড়ের উচু স্থানে রাখুন। যেমন বুকশেলফ বা দেয়ালের স্থানে রাউটার মাউন্ট লাগিয়ে রাখুন। অনলাইনে অনেক কাস্টম রাউটার মাউন্ট পাওয়া যায়, যেগুলো দিয়ে ঝামেলাহীনভাবে রাউটার উঁচুতে বসানো যায়।
৩. ইলেকট্রনিকস থেকে দূরে রাখুন
রাউটারের পাশে কিছু জিনিস রাখলে সিগন্যাল নষ্ট হয়। এগুলো হলো
মাইক্রোওয়েভ: ২.৪জিএইচজেড ব্যান্ডে শক্ত সিগন্যাল পাঠায়, যা রাউটারের সিগন্যালের সাথে ধাক্কা খায়।
বড় টিভি: সিগন্যাল ব্লক করে, ইন্টারফিয়ারেন্সও তৈরি করে।
ধাতব জিনিস: সিগন্যাল শোষে বা বাউন্স করায়।
অ্যাকুয়ারিয়াম: অ্যাকুয়ারিয়াম থাকলে সেটিও সমস্যার কারণ হতে পারে। পানি সিগন্যাল খুব কম প্রবাহিত হতে দেয়, তাই রাউটার আর ডিভাইসের মাঝে অ্যাকুয়ারিয়াম রাখবেন না।
সঠিক জায়গায় রাউটার বসানোই আপনার ওয়াই-ফাই স্পিড বাড়ানোর সবচেয়ে সহজ ও কার্যকর উপায়। অনেক সময় আমরা রাউটারকে কোণে, মেঝের নিচে বা ইলেকট্রনিকসের পাশে রেখে নেট স্লো হওয়ার কারণ নিজেরাই তৈরি করি। আপনার রাউটারের প্রযুক্তি যতই উন্নত হোক, ভুল জায়গায় থাকলে তার ক্ষমতা অর্ধেক নষ্ট হয়ে যায়। তাই ইন্টারনেট সংযোগ নেয়ার পর রাউটার বসানোর উপযুক্ত স্থান খুঁজে বের করুন।
Leave a Reply