সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রযুক্তি মহলে এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল চ্যাটজিপিটিতে কি বিজ্ঞাপন যুক্ত হতে যাচ্ছে? সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু স্ক্রিনশটকে কেন্দ্র করে ব্যবহারকারীদের মাঝে বিভ্রান্তি তৈরি হয়। বিষয়টি নিয়ে বিভ্রান্তি বাড়তেই নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই পরিষ্কার জানিয়ে দিল, এসব গুজবের কোনও ভিত্তি নেই।
ওপেনএআইয়ের ভাইস প্রেসিডেন্ট এবং চ্যাটজিপিটি অ্যাপের প্রধান নিক টার্লি স্পষ্টভাবে জানান, চ্যাটজিপিটির ভেতরে বিজ্ঞাপন যোগ করার কোনও পরিকল্পনা, পরীক্ষা বা প্রস্তুতি নেই। বরং কোম্পানি অ্যাপের সাজেশন অংশে ব্যবহারকারীদের আরও বেশি নিয়ন্ত্রণ দেয়ার দিকে কাজ করছে। ওপেনএআই জানায়, যেসব স্ক্রিনশট বিজ্ঞাপনের মতো দেখাচ্ছে, সেগুলো হয় ভুলবোঝাবুঝির ফল, নয়তো ভুয়া। বিজ্ঞাপনের জন্য কোনও সক্রিয় বা লাইভ টেস্ট প্ল্যাটফর্মে চালানো হয়নি।
বিপাকে ইউটিউব ব্যবহারকারীরা, এখনও মেলেনি সমাধান
তবে ভবিষ্যতে বিজ্ঞাপন যুক্ত করার সম্ভাবনার বিষয়ে কিছু ব্যবহারকারীর প্রশ্ন রয়ে গেছে। এ প্রসঙ্গে নিক টার্লি বলেন, যদি কখনো বিজ্ঞাপন চালুর সিদ্ধান্ত নেয়া হয়, তা সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে জানানো হবে এবং ব্যবহারকারীর স্বার্থই সবার আগে গুরুত্ব পাবে।
একজন ডেভেলপার অ্যান্ড্রয়েড অ্যাপে বিজ্ঞাপন সম্পর্কিত কোড দেখার দাবি করলেও ওপেনএআই তা খণ্ডন করেছে। অন্যদিকে প্রতিষ্ঠানের প্রধান গবেষণা কর্মকর্তা মার্ক চেন জানান, চ্যাটজিপিটি অ্যাপের সাজেশন সেকশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে, যাতে ব্যবহারকারীরা ভবিষ্যতে আরও বেশি কাস্টমাইজ করার সুযোগ পান। গুগলের নতুন জেমিনি থ্রি মডেল উন্মোচনের পর ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান জানান নতুন ফিচার প্রকাশ বন্ধ রেখে চ্যাটজিপিটির ব্যবহার অভিজ্ঞতা আরও উন্নত করাই হবে প্রধান লক্ষ্য।
Leave a Reply