বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
পল্লী বিদ্যুতের সেবা নিতে গিয়ে গ্রাহকের চরম ভোগান্তির অভিযোগ গাজীপুরে ৬০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১॥ কাভার্ড ভ্যান জব্দ কবি ও সংগঠক রাহনামা শাব্বীর চৌধুরীর গল্পগ্রন্থ: বেলা শেষে কেউ নেই-এর পাঠ উন্মোচন অনুষ্ঠিত নরসিংদীর মাধবদীতে হত্যা-ডাকাতির রহস্য উদ্ঘাটন, ৯ দিনের মাথায় ৭ ডাকাত গ্রেফতার অভিনেত্রী স্নিগ্ধাকে মারধর ও হত্যাচেষ্টা’: আত্মসমর্পণ করে জামিন পেলেন আশিয়ান চেয়ারম্যান নজরুল হালুয়াঘাট হাট-বাজার পরিস্কার -পরিচ্ছন্ন অভিযান শুরু হালুয়াঘাটে উল্টো রথ যাত্রার মধ্যদিয়ে শেষ হল জগন্নাথ দেবের রথ যাত্রা উৎসব বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি স্বাধীন গণমাধ্যম নীতিমালা তৈরিতে সাংবাদিকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাবার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে ঝরল মেয়ের প্রাণ

বিয়ে করেছেন পপ গায়িকা সেলেনা গোমেজ, অনুষ্ঠানে তারকাদের মিলনমেলা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৬ বার

হলিউডের জনপ্রিয় গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন। সঙ্গীতশিল্পী ও নামকরা প্রযোজক বেনি ব্লাঙ্কোকে বিয়ে করেছেন তিনি। সেলেনা শনিবার (২৭ সেপ্টেম্বর) নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিয়ের কয়েকটি ছবি শেয়ার করে সুখবরটি জানান। ছবিতে দেখা যায়, সবুজ লনে নবদম্পতি একে অপরকে আলিঙ্গন করছেন।
ডেইলি মেইল থেকে জানা যায়, বিয়ের অনুষ্ঠানটি হয় ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারার সি ক্রেস্ট নার্সারিতে। এর আগের দিন, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় হোপ র‍্যাঞ্চ এলাকার একটি প্রাসাদে আয়োজিত হয় রিহার্সাল ডিনার। দুই দিনের এই আয়োজনে ছিলেন দম্পতির ঘনিষ্ঠ ১৭০ জন অতিথি।
রালফ লরেনের স্টুডিওর সাদা হাল্টারনেক ব্রাইডাল গাউনে নজর কাড়েন গোমেজ। অপরদিকে ব্লাঙ্কো পরেছিলেন রালফ লরেনের তৈরি ক্লাসিক কালো টাক্সেডো সঙ্গে ছিল বো-টাই। ইনস্টাগ্রামে পোস্ট করা ছবির ক্যাপশনে সেলেনা কিছু না লিখলেও, কমেন্টে ব্লাঙ্কো লেখেন—মাই ওয়াইফ ইন রিয়েল লাইফ।
এই বিশেষ দিনে উপস্থিত ছিলেন গোমেজের ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মীরা। টেইলর সুইফট, পল রাড, মার্টিন শর্ট, স্টিভ মার্টিন, প্যারিস হিলটন, এড শিরান, অ্যাশলি পার্ক ও ‘উইজার্ডস অব ওয়েভারলি প্লেস’ সহশিল্পী ডেভিড হেনরি ছিলেন উল্লেখযোগ্য অতিথিদের মধ্যে।
প্রসঙ্গত, ৩৩ বছর বয়সী সেলেনা গোমেজ ও ৩৭ বছর বয়সী বেনি ব্লাঙ্কোর পরিচয় প্রায় এক দশক আগে। ২০১৯ সালের এক গানের ভিডিওতে একসঙ্গে কাজ করার পর গত বছরের ডিসেম্বরে তাঁরা বাগদান সম্পন্ন করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories