বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

গাজীপুরে ৬০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১॥ কাভার্ড ভ্যান জব্দ

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৫১ বার

গাজীপুর মহানগরীর টঙ্গীর মিলগেট এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল নোট, মাদক, মাদক সেবনের সরঞ্জাম ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। এ ঘটনায় একটি সংঘবদ্ধ চক্রের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ২জনকে গ্রেপ্তার করা হয়েছে।
উদ্ধার হওয়া আলামত এবং গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে জাল নোট তৈরি ও বিস্তারের নেপথ্যে আরও ব্যক্তির সম্পৃক্ততার তথ্য খতিয়ে দেখছে পুলিশ।
টঙ্গীর মিলগেট এলাকার একটি বাসায় বিশেষ অভিযান পরিচালনা করে জিএমপি। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ বেলায়েত হোসেন।
জিএমপি সূত্র জানায়, পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদারের দিকনির্দেশনায় টঙ্গী পশ্চিম থানাধীন মিলগেট এলাকার কামাল ও আমেনা বেগমের মালিকানাধীন একটি দোতলা ভবনের কক্ষে অভিযান চালানো হয়।
অভিযানের সময় সেখান থেকে বিপুল পরিমাণ জাল নোট, বিভিন্ন ধরনের মাদক, মাদক সেবনের সরঞ্জাম এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
এ সময় কামালের ছেলেসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। এসব তথ্যের ভিত্তিতে চক্রটির অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশের দাবি, জাল নোট, মাদক ও দেশীয় অস্ত্র একসঙ্গে উদ্ধারের ঘটনায় এটি একটি সংঘবদ্ধ অপরাধচক্রের কার্যক্রম হতে পারে। উদ্ধার হওয়া আলামত পরীক্ষা-নিরীক্ষা ও গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।
এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories