শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী নীলফামারীর ডিমলার সীমান্তবর্তী ১১ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ৫১ বিজিবি অধিনায়ক রাজবাড়ীতে গুলি করে ১৩ মামলার আসামি পিয়ারুলকে হত্যা লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার ৩৪ জেলে আটক, ২ মণ ইলিশ জব্দ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা শারদীয় দুর্গোৎসব ২০২৬ এর মহাসপ্তমী পূঁজা আজ সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

মাধবনের কেবিনে ‘নিট ফর সেল’ পোস্টার!

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৫০ বার

ভারতে নিট প্রশ্নপত্র ফাঁস ও তা ঘিরে চলমান বিক্ষোভের প্রভাব এবার পড়েছে এফটিআইআই-এ। প্রতিষ্ঠানের চেয়ারম্যান অভিনেতা আর মাধবনের নীরবতার প্রতিবাদে তাঁর কেবিনের দরজায় ‘নিট ফর সেল’ লেখা পোস্টার টাঙিয়েছেন ছাত্রছাত্রীরা।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির যন্তর মন্তরে নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রতিবাদে বিভিন্ন ছাত্র সংগঠন আন্দোলন চালিয়ে যাচ্ছে। আন্দোলনকারীরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেছেন। এ আন্দোলনে বলিউডের কয়েকজন অভিনেতা-অভিনেত্রীও সমর্থন জানিয়েছেন।
তবে এফটিআইআইয়ের চেয়ারম্যান হিসেবে আর মাধবন এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য না করায় ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, তাঁর কেবিনের দরজায় ‘নিট ফর সেল’ ছাড়াও ‘গায়েব’ মিম সংবলিত পোস্টার টাঙানো হয়েছে।
শিক্ষার্থীদের দাবি, মাধবন যেন নিট কেলেঙ্কারি নিয়ে চলমান প্রতিবাদের প্রতি সমর্থন জানান এবং নিজের অবস্থান স্পষ্ট করেন।
উল্লেখ্য, আর মাধবন অভিনীত ‘রং দে বসন্তী’, ‘থ্রি ইডিয়টস’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে সামাজিক ও রাজনৈতিক প্রতিবাদের বিষয় উঠে এসেছে। ফলে বাস্তব পরিস্থিতিতে তাঁর নীরবতা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি পোস্টে অভিনেতা অভয় ভার্মা লাইক দিয়েছেন বলে জানা গেছে। অভিনেতা সোহম মজুমদারও ওই পোস্টে মন্তব্য করে শিক্ষার্থীদের ক্ষোভকে সমর্থন করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories