বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
রাবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে বহিরাগত নিয়ে শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ এমবাপ্পে ও ভিনিসিয়ুসে ৪ ম্যাচ পর জয়ের দেখা পেল রিয়াল বিএনপিকে লাল সালাম দিলেন ন্যান্সি অ্যাপলের নেতৃত্বে নতুন মুখ ৫ দিন ধরে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নোবিপ্রবির সাবেক শিক্ষার্থী বৃষ্টি আমি কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি: আফরোজা আব্বাস যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে ইরান পারমাণবিক অস্ত্র সক্ষম হবে না: ট্রাম্প বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা গ্রহণযোগ্য কি না, স্পষ্ট করল ইরান পুলিশের পোশাকে ফের পরিবর্তন, ফিরছে গাঢ় নীল-অলিভ রং আহসান উল্লাহ মাস্টার হত্যা: আপিল শুনানি ২৮ এপ্রিল

কিশোরগঞ্জের কটিয়াদিতে রক্তদান সমিতি উদ্যোগে মাস্ক ও লিফলেট বিতরণ

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ১০৫ বার

করোনাভাইরাসের সংক্রমণ রোধে কিশোরগঞ্জের কটিয়াদিতে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন রক্তদান সমিতির উদ্যোগে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বর, পৌর সদরের দরগাহ জামে মসজিদ রোড, কটিয়াদি বাসস্ট্যান্ডে শ্রমজীবী ও পথচারীদের মাঝে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়। এ সময় স্বাস্থ্যবিধি মেনে চলা ও ঘরে থাকার আহ্বান জানিয়ে প্রচার চালান সংগঠনের নেতাকর্মীরা। কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ্বর পাল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইব্রাহিম, রক্তদান সমিতির প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক বদরুল আলম নাঈম, রক্তদান সমিতির সমন্বয় পর্ষদ সদস্য আমান উল্লাহ, মাহবুবুর রহমান, সাকিবুল হাসান সোহাগ, সাব্বির আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ্বর পাল বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলা ও ঘরে থাকার আহ্বান জানিয়ে রক্তদান সমিতি নিয়মিত প্রচারণা চালিয়ে যাচ্ছে। এছাড়া মাস্ক ও লিফলেট বিতরণের মধ্য দিয়ে সংগঠনটি প্রশাসনকে সহযোগিতা করছে। এতে করে জনসাধারণের মাঝে সচেতনতাবোধ বাড়ছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories