অধিকার, সমতা ,ক্ষমতা নারী কন্যা উন্নয়ন ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। আন্তর্জাতিক নারী দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করে পাকুন্দিয়া পৌরসভা ।
আজ শনিবার (৮ মার্চ) বেলা ১২ টা ৩০ মিনিটে দিকে পাকুন্দিয়া পৌর সভার সামনে থেকে বর্ণাঢ্য একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পাকুন্দিয়া পৌর পরিষদ চত্বরের বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা পৌর সভা কক্ষে গিয়ে শেষ হয়।
পরে পাকুন্দিয়া পৌর সভার প্রশাসন মোঃ মামুন সরকারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন, পাকুন্দিয়া উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো.শাহজাহান, পাকুন্দিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ দৌওলত হোসন, অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ সৈয়দ শফিকুল ইসলাম প্রমুখ।
এসময় বিভিন্ন ওয়ার্ডের মহিলা সিআইজিভুক্ত বিভিন্ন গ্রুপের নারী সদস্যসহ বেসরকারি সংগঠন, সংস্থার কর্মী, সুশীল সমাজের মানুষ ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply