বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
পল্লী বিদ্যুতের সেবা নিতে গিয়ে গ্রাহকের চরম ভোগান্তির অভিযোগ গাজীপুরে ৬০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১॥ কাভার্ড ভ্যান জব্দ কবি ও সংগঠক রাহনামা শাব্বীর চৌধুরীর গল্পগ্রন্থ: বেলা শেষে কেউ নেই-এর পাঠ উন্মোচন অনুষ্ঠিত নরসিংদীর মাধবদীতে হত্যা-ডাকাতির রহস্য উদ্ঘাটন, ৯ দিনের মাথায় ৭ ডাকাত গ্রেফতার অভিনেত্রী স্নিগ্ধাকে মারধর ও হত্যাচেষ্টা’: আত্মসমর্পণ করে জামিন পেলেন আশিয়ান চেয়ারম্যান নজরুল হালুয়াঘাট হাট-বাজার পরিস্কার -পরিচ্ছন্ন অভিযান শুরু হালুয়াঘাটে উল্টো রথ যাত্রার মধ্যদিয়ে শেষ হল জগন্নাথ দেবের রথ যাত্রা উৎসব বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি স্বাধীন গণমাধ্যম নীতিমালা তৈরিতে সাংবাদিকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাবার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে ঝরল মেয়ের প্রাণ

ইলোন মাস্কের এক্সএআই অ্যাপল ও ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৫৩ বার
ইলন মাস্ক

ইলোন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান এক্সএআই অ্যাপল ও ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। অভিযোগ, দুই প্রতিষ্ঠান একযোগে এমন চুক্তি করেছেন যা অন্যান্য এআই চ্যাটবটের জন্য আইওএস প্ল্যাটফর্মে প্রবেশ ও প্রতিযোগিতা কঠিন করে দিচ্ছে। মামলাটি টেক্সাসের একটি ফেডারেল আদালতে করা হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনের মাস্কের প্রতিষ্ঠান এক্সএআই দাবি করেছে, ২০২৪ সালে অ্যাপল ও ওপেনএআইয়ের চুক্তির কারণে অ্যাপলের স্মার্টফোনে কেবল চ্যাটজিপিটি সরাসরি যুক্ত হয়েছে। এর ফলে ব্যবহারকারীরা অন্য কোনো এআই চ্যাটবট সহজে ডাউনলোড বা ব্যবহার করতে পারছে না। ফলে অন্যান্য এআই কোম্পানিগুলো তাদের সম্ভাব্য ব্যবহারকারী এবং ইনপুট হারাচ্ছে।
এক্সএআই চায়, অ্যাপল যেন এই প্রতিযোগিতা-বিরোধী কার্যক্রম বন্ধ করে এবং ক্ষতিপূরণের জন্য বিলিয়ন ডলারের দাবিও তুলেছে। মামলায় এক্সএআই ও তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (পূর্বের টুইটার) বাদী হিসেবে রয়েছে।
অন্যদিকে, অ্যাপল এই মামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে ওপেনএআইয়ের মুখপাত্র মন্তব্য করেছেন, মাস্ক আমাদের কোম্পানিকে ক্রমাগত হয়রানি করছেন। সাম্প্রতিক মামলাটিও এরই অংশ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories