বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পল্লী বিদ্যুতের সেবা নিতে গিয়ে গ্রাহকের চরম ভোগান্তির অভিযোগ গাজীপুরে ৬০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১॥ কাভার্ড ভ্যান জব্দ কবি ও সংগঠক রাহনামা শাব্বীর চৌধুরীর গল্পগ্রন্থ: বেলা শেষে কেউ নেই-এর পাঠ উন্মোচন অনুষ্ঠিত নরসিংদীর মাধবদীতে হত্যা-ডাকাতির রহস্য উদ্ঘাটন, ৯ দিনের মাথায় ৭ ডাকাত গ্রেফতার অভিনেত্রী স্নিগ্ধাকে মারধর ও হত্যাচেষ্টা’: আত্মসমর্পণ করে জামিন পেলেন আশিয়ান চেয়ারম্যান নজরুল হালুয়াঘাট হাট-বাজার পরিস্কার -পরিচ্ছন্ন অভিযান শুরু হালুয়াঘাটে উল্টো রথ যাত্রার মধ্যদিয়ে শেষ হল জগন্নাথ দেবের রথ যাত্রা উৎসব বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি স্বাধীন গণমাধ্যম নীতিমালা তৈরিতে সাংবাদিকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাবার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে ঝরল মেয়ের প্রাণ

প্রেফারড সোর্সেস’ ফিচার চালু করলো গুগল চালু করল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১৫০ বার

গুগল এবার ব্যবহারকারীদের হাতে তুলে দিলো সার্চ ফলাফলের নিয়ন্ত্রণ। প্রযুক্তি জায়ান্টটি সম্প্রতি ‘প্রেফারড সোর্সেস’ ফিচার চালুক করেছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা নিজের পছন্দের নিউজ সাইট এবং ব্লগকে টপ স্টোরেজে প্রাধান্য দিতে পারবেন। অর্থাৎ, ব্যবহারকারীরা এখন তাদের বিশ্বাসযোগ্য উৎস থেকে আরও বেশি খবর এবং কনটেন্ট দেখতে পারবেন।
গুগলের এই নতুন ফিচারের মাধ্যমে, অ্যালগারিদমের পূর্বনির্ধারিত ফলাফলের ওপর নির্ভর না করে, ব্যবহারকারীরা নিজের পছন্দমতো ওয়েবসাইট বেছে নিতে পারবেন। গুগল জানিয়েছে, যখন আপনি আপনার পছন্দের উৎস নির্বাচন করবেন, তখন সেই উৎসের নতুন ও প্রাসঙ্গিক কনটেন্ট টপ স্টোরেজে প্রাধান্য পাবে।
ফিচারটি ব্যবহার করতে, প্রথমে কোন একটি চলমান নিউজ টপিক সার্চ করতে হবে। এরপর টপ স্টোরিজ সেকশনের পাশে থাকা আইকনে ক্লিক করে পছন্দের উৎস নির্বাচন করতে হবে। একবার ওয়েবসাইটের তালিকা তৈরি করলে, পেজ রিফ্রেশ করলে সেই সাইটগুলো স্বয়ংক্রিয়ভাবে টপ স্টোরেজে প্রদর্শিত হবে, গুগলের র‍্যাঙ্কিংকে প্রভাবিত না করেই।
এছাড়াও, ব্যবহারকারীরা চাইলে “ফরম ইয়র সোর্স” সেকশন থেকেও অন্যান্য ওয়েবসাইট এক্সপ্লোর করতে এবং পছন্দের উৎস নির্ধারণ করতে পারবেন। কোনো সংখ্যার সীমাবদ্ধতা নেই। এই ফিচারের মাধ্যমে নিউজ সাইট ও পাবলিশারদেরও সুযোগ মিলবে দর্শকের বিশ্বাস অর্জন করে তাদের লিস্টে জায়গা করে নেয়ার। ফিচারটি বর্তমানে যুক্তরাষ্ট্র ও ভারতীয় ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories