বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পল্লী বিদ্যুতের সেবা নিতে গিয়ে গ্রাহকের চরম ভোগান্তির অভিযোগ গাজীপুরে ৬০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১॥ কাভার্ড ভ্যান জব্দ কবি ও সংগঠক রাহনামা শাব্বীর চৌধুরীর গল্পগ্রন্থ: বেলা শেষে কেউ নেই-এর পাঠ উন্মোচন অনুষ্ঠিত নরসিংদীর মাধবদীতে হত্যা-ডাকাতির রহস্য উদ্ঘাটন, ৯ দিনের মাথায় ৭ ডাকাত গ্রেফতার অভিনেত্রী স্নিগ্ধাকে মারধর ও হত্যাচেষ্টা’: আত্মসমর্পণ করে জামিন পেলেন আশিয়ান চেয়ারম্যান নজরুল হালুয়াঘাট হাট-বাজার পরিস্কার -পরিচ্ছন্ন অভিযান শুরু হালুয়াঘাটে উল্টো রথ যাত্রার মধ্যদিয়ে শেষ হল জগন্নাথ দেবের রথ যাত্রা উৎসব বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি স্বাধীন গণমাধ্যম নীতিমালা তৈরিতে সাংবাদিকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাবার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে ঝরল মেয়ের প্রাণ

নতুন সুবিধা যুক্ত করলো চ্যাটজিপিটি, কী রয়েছে এতে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ১২০ বার

ওপেন এআই বৃহস্পতিবার (৭ আগস্ট) জিপিটি-৫ লঞ্চ করেছে। এআই মডেলের এই আপগ্রেড ভার্সন আরও বেশি গতিশীল এবং বেশি কাজ করতে সক্ষম। বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির প্রসার এবং প্রতিযোগিতা ও এআইয়ের ফলে মানসিক স্বাস্থ্যের ঝুঁকি ও চাকরি হারানোর উদ্বেগের মধ্যে ওপেন এআই নতুন ভার্সন উদ্বোধন করেছে। খবর সিএনএন
জিপিটি-৫ ফ্রিতে এবং অর্থ খরচ করে ব্যবহারের সুবিধা যুক্ত করা হয়েছে। ওপেন এআই জানিয়েছে, নতুন এই ভার্সন লেখালেখি, কোডিং এবং স্বাস্থ্য সংক্রান্ত প্রশ্নের দ্রুত উত্তর দিতে পারবে। এছাড়া জনপ্রিয় এই চ্যাটবটকে অহেতুক তথ্য তৈরি (হ্যালুসিনেশন) করা থেকে বিরত রাখবে এবং কোনো প্রশ্নের উত্তর দিতে না পারলে ব্যবহারকারীদের ভুল পথে পরিচালিত করা থেকেও বিরত থাকবে।
ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান বুধবার সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে বলেন, জিপিটি-৫ হলো কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তার পথে একটি ‘গুরুত্বপূর্ণ পদক্ষেপ’। যেখানে একটি কাল্পনিক পর্যায়ে মানুষের মতো চিন্তা করার ক্ষমতা অর্জন করতে পারে।
অল্টম্যান আরও বলেন, জিপিটি-৪ ব্যবহার করলে মনে হতো আপনি যেন একজন কলেজ শিক্ষার্থীর সঙ্গে কথা বলছেন। কিন্তু জিপিটি-৫ ব্যবহার করে প্রথমবারের মতো মনে হবে আপনি যেন যেকোনো বিষয়ে একজন বিশেষজ্ঞের, এমনকি পিএইচডি স্তরের বিশেষজ্ঞের সঙ্গে কথা বলছেন।
চ্যাটজিপিটিতে যুক্ত হওয়ার পাশাপাশি, নতুন এই মডেলটি তাদের জন্যও ব্যবহারের সুযোগ থাকবে যারা ওপেনএআইয়ের প্রযুক্তির ওপর ভিত্তি করে টুলস ও সেবা তৈরি করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories