বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে অপহরণ করে ২ লক্ষ টাকা মুক্তিপণ দাবি, ৯৯৯ এ ফোন দিয়ে প্রাণে রক্ষা টঙ্গীতে বাবা-ছেলে খুন.বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন শাহবাগে হামলার ঘটনায় ঢাবি প্রশাসনের কাছে ডাকসুর ৬ দাবি যদি নিজের দেশ নিয়ে বেশি অহংকার থাকে স্বয়ংক্রিয়ভাবেই শত্রুপক্ষ দাঁড়িয়ে যাবে: রিজভী হরমুজ নিয়ে ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প ইরানের নতুন প্রস্তাব: হরমুজ খুললে বা না খুললে— তেলের বাজারে কী হতে পারে? ৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে জামিন শেলটেক আছে এগলাল’স এবিসি চ্যারিটি স্কুলের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে

আজ হঠাৎ পানির নিচে তলিয়ে গেল ৩০ গ্রাম

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ৩৬২ বার

হঠাৎ পানির নিচে তলিয়ে গেল ৩০ গ্রাম। জোয়ারের কারণে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর পানি স্বাভাবিক মাত্রার চেয়ে ৬৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর অল্প সময়ের মধ্যে জেলার অপেক্ষাকৃত নিম্নাঞ্চলের অন্তত ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে।

চরম দূর্ভোগে গ্রামগুলির প্রায় ত্রিশ হাজার মানুষ। পানির নিচে ডুবে গেছে ঘর-বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান, ফসলি জমি, রাস্তাঘাট। স্রোতে ভেসে গেছে পুকুর-ঘেরের মাছ।

আজ শুক্রবার (২৩ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত জেলার চরফ্যাশন উপজেলার কুকরি-মুকরি, ঢালচর, চর পাতিলা, মনপুরা উপজেলার চর নিজাম, কলাতরীর চর, চর যতীন, চর জ্ঞান, লালমোহন উপজেলার চর কচুয়াখালী থেকে গ্রাম প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।

এই ব্যাপারে চর কুকরি-মুকরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাসেম মহাজন বলেন, ‘আজ (শুক্রবার) অস্বাভাবিক জোয়ারের পানিতে চর পাতিলা, কুকরি-মুকরিসহ আমার ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি রয়েছে প্রায় ৭ হাজার মানুষ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories