বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে অপহরণ করে ২ লক্ষ টাকা মুক্তিপণ দাবি, ৯৯৯ এ ফোন দিয়ে প্রাণে রক্ষা টঙ্গীতে বাবা-ছেলে খুন.বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন শাহবাগে হামলার ঘটনায় ঢাবি প্রশাসনের কাছে ডাকসুর ৬ দাবি যদি নিজের দেশ নিয়ে বেশি অহংকার থাকে স্বয়ংক্রিয়ভাবেই শত্রুপক্ষ দাঁড়িয়ে যাবে: রিজভী হরমুজ নিয়ে ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প ইরানের নতুন প্রস্তাব: হরমুজ খুললে বা না খুললে— তেলের বাজারে কী হতে পারে? ৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে জামিন শেলটেক আছে এগলাল’স এবিসি চ্যারিটি স্কুলের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে

শিক্ষার্থীদের অনশন ভাঙাতে না পেরে রাতভর উপাচার্যের অবস্থান

ববি প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬২ বার

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের তিন দফা দাবি আদায়ে আমরণ অনশন ভাঙাতে না পেরে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম নিজেই শিক্ষার্থীদের সঙ্গে রাত কাটালেন। এসময় অনশনরত শিক্ষার্থীদের পাশে মশারি টানিয়ে রাতভর সেখানে অবস্থান করেন তিনি।
উপাচার্যের এমন পদক্ষেপ শিক্ষার্থীদের প্রতি তার সংহতি এবং সহানুভূতির এক ব্যতিক্রমী উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর নিচে সাতজন শিক্ষার্থী আমরণ অনশন শুরু করেন। তাদের দাবিগুলো ছিল—অবকাঠামো উন্নয়ন, জমি অধিগ্রহণ এবং শতভাগ পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা।
শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে তারা এই যৌক্তিক দাবিগুলো নিয়ে আন্দোলন করছেন, কিন্তু বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বা সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর যোগাযোগ করা হয়নি।
অনশনরত শিক্ষার্থী শওকত ওসমান স্বাক্ষর বলেন, আমরা বাধ্য হয়ে আমরণ অনশনের মতো কঠিন কর্মসূচিতে গেছি। আমাদের দাবি না মানা পর্যন্ত অনশন কর্মসূচি চলবে।
আরেক শিক্ষার্থী তাইজুল ইসলাম তাজ জানান, তারা একাধিকবার সংবাদ সম্মেলন করেছেন এবং এমনকি নির্মাণাধীন নভোথিয়েটার ও বিটাক ভবনও দখল করেছিলেন, কিন্তু তাতেও কোনো ফল হয়নি।
এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. রাহাত হোসাইন ফয়সাল বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো পুরোপুরি যৌক্তিক। আমাদের উন্নয়ন কার্যক্রম চলমান আছে এবং জমি অধিগ্রহণের বিভিন্ন ধাপগুলোও এগোচ্ছে। কিন্তু প্রশাসনের ওপর শিক্ষার্থীদের আস্থার সংকটের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
শিক্ষার্থীরা বলেন, আমরা ৩৬ দিন ধরে আন্দোলন করেছি, কিন্তু কোনো প্রজ্ঞাপন পাইনি। জনভোগান্তি এড়াতে আমরা সড়ক ছেড়েছি, কিন্তু দাবি না মানা পর্যন্ত অনশন চালিয়ে যাব।
উপাচার্যের এই মানবিক পদক্ষেপ একদিকে যেমন শিক্ষার্থীদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে, অন্যদিকে এটি প্রমাণ করে যে প্রশাসনিক পর্যায়ে শিক্ষার্থীদের দাবিগুলো কতটা গুরুত্ব পাচ্ছে। এখন সবার চোখ বিশ্ববিদ্যালয় প্রশাসন, ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয়ের দিকে, কারণ শিক্ষার্থীদের দাবিগুলো পূরণ না হলে এই অনশন আরও বড় সংকটের দিকে মোড় নিতে পারে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories