শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

শেলটেক আছে এগলাল’স এবিসি চ্যারিটি স্কুলের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৩৮ বার

শেলটেক এগলাল’স এবিসি চ্যারিটি স্কুলের সঙ্গে স্পন্সরশিপের জন্য একটি সমঝোতা স্মারক সই করেছে। সম্প্রতি ঢাকার ভাটারা এলাকায় অবস্থিত এগলাল’স এবিসি স্কুল প্রাঙ্গণে এই স্মারক অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
সমাজের পিছিয়ে পড়া সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার প্রতি শেলটেকের ধারাবাহিক অঙ্গীকারের অংশ হিসেবে এই উদ্যোগটি গ্রহণ করা হয়েছে।
এই উদ্যোগের অংশ হিসেবে শেলটেক স্কুলের নিত্যপ্রয়োজনীয় ব্যয় বহনে এগলাল’স এবিসি চ্যারিটি স্কুলকে আর্থিক সহায়তা প্রদান করবে। একই সঙ্গে ‘স্পনসর এ চাইল্ড প্রোগ্রাম’-এর আওতায় শিক্ষার্থীদের শিক্ষা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে সহায়তা দেবে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুরা নিরবচ্ছিন্নভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories