মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে অপহরণ করে ২ লক্ষ টাকা মুক্তিপণ দাবি, ৯৯৯ এ ফোন দিয়ে প্রাণে রক্ষা টঙ্গীতে বাবা-ছেলে খুন.বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন শাহবাগে হামলার ঘটনায় ঢাবি প্রশাসনের কাছে ডাকসুর ৬ দাবি যদি নিজের দেশ নিয়ে বেশি অহংকার থাকে স্বয়ংক্রিয়ভাবেই শত্রুপক্ষ দাঁড়িয়ে যাবে: রিজভী হরমুজ নিয়ে ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প ইরানের নতুন প্রস্তাব: হরমুজ খুললে বা না খুললে— তেলের বাজারে কী হতে পারে? ৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে জামিন শেলটেক আছে এগলাল’স এবিসি চ্যারিটি স্কুলের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে

শাহবাগে হামলার ঘটনায় ঢাবি প্রশাসনের কাছে ডাকসুর ৬ দাবি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৬ বার

শাহবাগে থানায় প্রবেশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য এবং শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ এবং সকল হলের প্রোভোস্টদের সঙ্গে বৈঠক করেছেন ডাকসু নেতৃবৃন্দ। এ সময় ঢাবি প্রশাসনের কাছে ৬টি দাবি তুলে ধরেন তারা।
সোমবার (২৭ এপ্রিল) ডাকসু ভিপি মো. আবু সাদিকের নেতৃত্বে দাবিগুলো তুলে ধরা হয়। এ সময় ডাকসু নেতৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য এবং শিক্ষার্থীদের ওপর হামলায় ছাত্রদলকে অভিযুক্ত করে তাদের একটি তালিকা উপাচার্যের কাছেও হস্তান্তর করেন তারা। ডাকসু থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ডাকসুর দাবিসমূহ-
১) উক্ত (শাহবাগের) ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে। ২) বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে হামলায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে। ৩) হামলায় আহত শিক্ষার্থীদের চিকিৎসা খরচ বহন করতে হবে।
অন্য তিনটি দাবির মধ্যে রয়েছে- ৪) ক্যাম্পাস সাংবাদিকদের সংবাদ সংগ্রহ ও তথ্য প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে প্রশাসনকে সুস্পষ্ট অবস্থান নিতে হবে। ৫) রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করতে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক আচরণবিধি (আচরণবিধি) প্রণয়ন ও তা বাস্তবায়ন করতে হবে। ও ৬) শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা জোরদার করতে হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories