মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অভিনেত্রী স্নিগ্ধাকে মারধর ও হত্যাচেষ্টা’: আত্মসমর্পণ করে জামিন পেলেন আশিয়ান চেয়ারম্যান নজরুল হালুয়াঘাট হাট-বাজার পরিস্কার -পরিচ্ছন্ন অভিযান শুরু হালুয়াঘাটে উল্টো রথ যাত্রার মধ্যদিয়ে শেষ হল জগন্নাথ দেবের রথ যাত্রা উৎসব বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি স্বাধীন গণমাধ্যম নীতিমালা তৈরিতে সাংবাদিকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাবার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে ঝরল মেয়ের প্রাণ মা হলেন মানসিক ভারসাম্যহীন নারী, মেলেনি বাবার পরিচয় ফরিদপুরে ভূমি কর্মকর্তার ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল বিএনপি সভাপতির বাড়িতে চুরি, খবর শুনেই স্ট্রোকে শাশুড়ির মৃত্যু হাসপাতালে ঢুকে আহত স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

যদি নিজের দেশ নিয়ে বেশি অহংকার থাকে স্বয়ংক্রিয়ভাবেই শত্রুপক্ষ দাঁড়িয়ে যাবে: রিজভী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৫৮ বার

জাতীয়তাবাদের শত্রু মিত্র আছে, যদি নিজের দেশ নিয়ে বেশি অহংকার থাকে স্বয়ংক্রিয়ভাবেই শত্রুপক্ষ দাঁড়িয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (২৭ এপ্রিল) টিএসসি অডিটোরিয়ামে জিয়াউর রহমানের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন, জিয়াউর রহমানের দেশপ্রেমের কারণে সে মহান জাতীয়তাবাদী। আর এজন্য তার শত্রুপক্ষ বেড়ে গেছে। জিয়ার আগের রেজিম যা যা করতে চেয়েছেন তিনি তার বিপরীত করেছেন। যখন ফারাক্কাবাদ চালু হলো, শেখ মুজিব কিছুই করলেন না। ফারাক্কা অভিমুখে ভাসানীর মিছিল প্যাট্রোনাইজ করেছে জিয়াউর রহমান। জাতিসংঘে এ বিষয় নিয়ে যাওয়ায় তিনি টার্গেটে পড়ে গেলেন।
তিনি বলেন, ‘তোরা বাঙ্গালী হয়ে যা’ ওটা হলো ন্যারো ন্যাশনালিজম। ডেমোক্রেসির প্রতি কমিটমেন্ট আওয়ামী লীগের ছিল না। তাদের ন্যাশনালিজমে লিবারেল দিকটা ছিল না। সব জাতি যখন মানুষিক অনুভূতির দ্বারা একত্রিত হয়, তখনই সেটি নেশন হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories