বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে অপহরণ করে ২ লক্ষ টাকা মুক্তিপণ দাবি, ৯৯৯ এ ফোন দিয়ে প্রাণে রক্ষা টঙ্গীতে বাবা-ছেলে খুন.বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন শাহবাগে হামলার ঘটনায় ঢাবি প্রশাসনের কাছে ডাকসুর ৬ দাবি যদি নিজের দেশ নিয়ে বেশি অহংকার থাকে স্বয়ংক্রিয়ভাবেই শত্রুপক্ষ দাঁড়িয়ে যাবে: রিজভী হরমুজ নিয়ে ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প ইরানের নতুন প্রস্তাব: হরমুজ খুললে বা না খুললে— তেলের বাজারে কী হতে পারে? ৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে জামিন শেলটেক আছে এগলাল’স এবিসি চ্যারিটি স্কুলের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে

বরিশালের প্রথম শিরোপা উল্লাস

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ১১৫ বার

বিপিএলের দশম আসরে অনেকগুলো সমীকরণের বেড়াজাল পেরিয়ে প্লে-অফ খেলার সুযোগ পেয়েছিল ফরচুন বরিশাল। টানা চার ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়েছে বরিশাল। আসরের সব থেকে সফল ও শক্তিশালী দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে প্রথমবার ট্রফি জিতেছে বরিশাল।
শুক্রবার টস জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিল বরিশাল। প্রথমে ব্যাট করে বরিশালকে ১৫৫ রানের সহজ লক্ষ্য দেয় চারবারের চ্যাম্পিয়নরা। জবাব দিতে নেমে ৬ বল এবং ছয় উইকেট হাতে থাকতেই প্রথমবার বিপিএলের শিরোপা জিতলো দক্ষিণ অঞ্চলের দলটি।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে বরিশালকে দুর্দান্ত শুরু এনে দেয় তামিম ইকবাল ও মেহেদী হাসান মিরাজ। দুজনের ব্যাট থেকে আসে ৭৬ রান। ২৬ বলে ৩৯ রান করে সাজঘরে ফেরেন তামিম। মঈন আলীর বলে বোল্ড আউট হন তিনি।
তামিমের আউটের পর বেশিক্ষণ পিচে থাকতে পারেননি মিরাজও। মঈন আলীকে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে ধরা পড়েন তিনি। ২৬ বলে ২৯ রান করে আউট হন এই ডান হাতি ব্যাটার।
তিনে ব্যাট করতে এসে মুশফিকতে সঙ্গে নিয়ে ব্যাট চালাতে থাকেন কাইল মায়ার্স। ৩০ বলে ৪৬ রানে মায়ার্স আউট হলেও ততক্ষণে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় বরিশাল। ১৭ বলে ১৩ রান করে আউট হন মুশফিক।
শেষ পর্যন্ত মিলারের ৮ ও মাহমুদউল্লাহর ৭ রানে ভর করে ৬ বল এবং ছয় উইকেট হাতে থাকতেই প্রথমবার বিপিএলের শিরোপা জিতলো দক্ষিণ অঞ্চলের দলটি।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে মোস্তাফিজ এবং মঈন আলী দুটি করে উইকেট শিকার করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories