শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
ফ্লাভিয়ার লক্ষ্য বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা নেটফ্লিক্সে মোশাররফ করিম অভিনীত দুই সিরিজ টানাপোড়েনের গল্পে ‘মায়ার সংসার’ রাশিয়ান হাউজে ‘বনলতা এক্সপ্রেস’, ‘হাওয়া’সহ চার সিনেমা বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগ পরিকল্পনা করছে জাপান সৌদিতে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশির মরদেহ শিশুকে যৌন নিপীড়নের কথা স্বীকার করতেই মাদ্রাসা শিক্ষককে পেটালেন শিশুটির বাবা, ভিডিও ভাইরাল ইউরোপে ভয়াবহ গরমে ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু সংঘাতের স্থায়ী সমাধান চান পুতিন

নেটফ্লিক্সে মোশাররফ করিম অভিনীত দুই সিরিজ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ১ বার

মোশাররফ করিম অভিনীত বাংলাদেশের জনপ্রিয় দুই ওয়েব সিরিজ ‘মহানগর’ ও ‘বোহেমিয়ান ঘোড়া’। সিরিজ দুটি নির্মিত হয়েছিল হইচই বাংলাদেশ প্ল্যাটফর্মের জন্য। হইচইয়ে মুক্তির পর এবার সিরিজ দুটি দেখা যাবে আরও এক জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে হিন্দি, তামিল ও তেলুগু ভাষায়। মহানগর সিরিজটির নাম একই থাকলেও নতুন সংস্করণে বদলে গেছে বোহেমিয়ান ঘোড়া সিরিজের নাম। সিরিজটির নতুন নাম ‘শাদি কা সিয়াপা’।

সম্প্রতি নেটফ্লিক্স ও হইচইয়ের মধ্যে একটি চুক্তি হয়েছে। এই অংশীদারত্বের মূল লক্ষ্য হলো হইচই প্ল্যাটফর্মের জনপ্রিয় ও প্রশংসিত ওয়েব সিরিজ, নতুন প্রিমিয়ার এবং বিশেষ রিমেকগুলো ভারতীয় দর্শকদের কাছে পৌঁছে দেওয়া। চুক্তি অনুযায়ী, আগামী দুই বছর মুক্তি পেতে চলা হইচইয়ের সব কটি নতুন সিরিজ হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে নেটফ্লিক্সে। পাশাপাশি নির্বাচিত অরিজিনালগুলোর নতুন সংস্করণও তৈরি হবে নেটফ্লিক্সের জন্য।

এই চুক্তির আওতায় নেটফ্লিক্সে হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তির তালিকায় রয়েছে হইচইয়ের ১৪টি সিরিজ। এর মধ্যে জায়গা করে নিয়েছে বাংলাদেশে মহানগর ও বোহেমিয়ান ঘোড়া।

মহানগর বানিয়েছেন আশফাক নিপুন। ঢাকার একটি থানার এক রাতের গল্প দিয়ে তৈরি সিরিজটিতে মোশাররফ করিম অভিনয় করেছেন ওসি হারুন চরিত্রে। গভীর রাতে প্রভাবশালী এক ব্যক্তির ছেলে সড়ক দুর্ঘটনা ঘটায়, তাকে গ্রেপ্তার করা হলে থানায় তৈরি হওয়া রাজনৈতিক চাপ, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির বিরুদ্ধে ওসি হারুনের চতুর ও নাটকীয় ভূমিকা নিয়ে সিরিজের কাহিনি। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন জাকিয়া বারী মম, শ্যামল মাওলা প্রমুখ। ইতিমধ্যে মুক্তি পেয়েছে সিরজটির দুটি সিজন।
অন্যদিকে ট্রাকের ড্রাইভার আব্বাসের গল্প নিয়ে অমিতাভ রেজা চৌধুরী নির্মাণ করেছেন বোহেমিয়ান ঘোড়া। আব্বাস সাত জেলায় সাতটি বিয়ে করেছে। সাত বউকে একে অপরের থেকে গোপন রেখে সুনিপুণভাবে সাত সংসার সামলায় সে। এক বৃদ্ধের সঙ্গে জোর করে বিয়ে দেওয়া হচ্ছিল এক যুবতীর। সেই বিয়ে থেকে যুবতীকে রক্ষা করার পর না চাইলেও তাকে বিয়ে করতে বাধ্য হয় আব্বাস। এরপরই শুরু হয় গন্ডগোল। আব্বাস চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। আরও আছেন রুনা খান, তানজিকা আমিন, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, রাকিব হোসেন ইভন প্রমুখ।

গত মাসে নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী জানিয়েছেন, নতুন গল্প নিয়ে আসছে আব্বাস। এখন চলছে চিত্রনাট্য লেখার কাজ। শিগগির শুরু করতে চান ‘বোহেমিয়ান ঘোড়া ২’-এর শুটিং।

এ ছাড়া আগামী ডিসেম্বেরে হইচইয়ে মুক্তি পাবে চঞ্চল চৌধুরী অভিনীত টালিউড সিরিজ ‘চালচিত্র: দ্য একচালা মার্ডারস’। প্রতিম ডি গুপ্ত পরিচালিত সিরিজটিও নেটফ্লিক্সে দেখা যাবে হিন্দি, তামিল ও তেলুগু ভাষায়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories