শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগ পরিকল্পনা করছে জাপান সৌদিতে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশির মরদেহ শিশুকে যৌন নিপীড়নের কথা স্বীকার করতেই মাদ্রাসা শিক্ষককে পেটালেন শিশুটির বাবা, ভিডিও ভাইরাল ইউরোপে ভয়াবহ গরমে ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু সংঘাতের স্থায়ী সমাধান চান পুতিন তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড় বোদা উপজেলায় এলজিইডি উপ-সহকারী প্রকৌশলী দেড় লাখ টাকাসহ আটক কালীগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ীকে ধরে থানায় নেয়ায় সময় অজ্ঞাত কাভার্ডভ্যান  চাপায় এসআইসহ নিহত-২, আহত- ২

সংঘাতের স্থায়ী সমাধান চান পুতিন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ১ বার

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন যুদ্ধের অবসানে ভবিষ্যৎ আলোচনায় রাশিয়া ও ইউক্রেন—উভয় দেশের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পুরো ইউরোপের নিরাপত্তা কাঠামো নিয়ে আলোচনা করতে হবে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রুশ টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। এর এক দিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠক করেন পুতিন। সাক্ষাৎকারে তিনি নিশ্চিত করেন, আগামী মাসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইউক্রেনের সঙ্গে আলোচনা আবার শুরু করতে প্রস্তুত রাশিয়া।
পুতিন আবারও ক্রেমলিনের দীর্ঘদিনের অবস্থান তুলে ধরে বলেন, রাশিয়া কখনো যুদ্ধ শুরু করতে চায়নি। তবে মস্কোর গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয়গুলোতে ইউক্রেনের কাছ থেকে বিরূপ প্রতিক্রিয়ার মুখে পড়তে হয়েছে বলে দাবি করেন তিনি।
পুতিন বলেন, বিভিন্ন বিষয়ে আলোচনা ইতিবাচক ফল আনতে পারে। তবে রাশিয়া কেবল স্বল্পমেয়াদি যুদ্ধবিরতি নয়, বরং সংঘাতের স্থায়ী সমাধান চায়।
তিনি বলেন, আলোচনার লক্ষ্য হবে চূড়ান্ত শান্তিচুক্তির পর রাশিয়া ও ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করা। অল্প সময়ের জন্য সাময়িক যুদ্ধবিরতির মাধ্যমে এই লক্ষ্য অর্জন করা যাবে না। এ লক্ষ্য পূরণে আমরা আবার আলোচনা শুরু করতে প্রস্তুত।
পুতিন আরও জানান, উইটকফও পুরো ইউরোপের নিরাপত্তা কাঠামো নিয়ে আলোচনার প্রয়োজনীয়তার কথা বলেছেন। এ বিষয়ে তিনি একমত বলেও জানান।
অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তাঁর দেশ আলোচনায় বসতে প্রস্তুত। মঙ্গলবার নরওয়েতে উইটকফের সঙ্গে বৈঠকের পর তিনি জানান, আগামী মাসের শুরুর দিকে আলোচনা হতে পারে।
জেলেনস্কি বলেন, যুদ্ধবিরতি, যুদ্ধের অবসান, জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ এবং মানবিক উদ্যোগসহ যেকোনো প্রস্তাবকে সমর্থন করে ইউক্রেন।
ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আলোচনা এগিয়ে নেওয়ার প্রচেষ্টা গত ফেব্রুয়ারিতে থমকে যায়। ওই সময় ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত শুরু হয়।
যুদ্ধ বন্ধের আলোচনায় সবচেয়ে জটিল বিষয়গুলোর একটি হলো ভূখণ্ডের নিয়ন্ত্রণ। রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাসের পুরো এলাকা ছেড়ে দেওয়ার দাবি জানিয়ে আসছে। তবে বর্তমানে ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা ভূখণ্ড ছেড়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে কিয়েভ। সূত্র: রয়টার্স

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories