শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম :

২ পেসার নিয়ে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ১ বার

একমাত্র টেস্ট ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো টাইগাররা নিরপেক্ষ ভেন্যু হিসেবে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে খেলবে। যেখানে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১২টায়।
দুই পেসার ও তিন স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। ব্যাটিংয়ে অধারাবাহিক হলেও জায়গা ধরে রেখেছেন ওপেনার সাদমান ইসলাম। স্কোয়াডে ফেরার পর একাদশেও আছেন স্পিনার নাঈম হাসান। তার সঙ্গে অভিজ্ঞ তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ স্পিন বিভাগ সামলাবেন। একাদশে দুই পেসার হাসান মাহমুদ ও এবাদত হোসেন।
প্রথমবারের মতো আফগানদের টেস্টে নেতৃত্ব দিতে নেমেছেন রহমত শাহ। তার দলে তিনটি করে স্পিন ও পেস অপশন রাখা হয়েছে। দু’দল এখন পর্যন্ত দুই বার টেস্টে মুখোমুখি হয়ে ফিফটি-ফিফটি ফল। বাংলাদেশ ও আফগানরা জিতেছে একটি করে।
বাংলাদেশ একাদশ : সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও এবাদত হোসেন।
আফগানিস্তান একাদশ : আবদুল মালিক, সেদিকউল্লাহ অটল, রহমত শাহ (অধিনায়ক), হাশমতউল্লাহ শহীদি, ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), জিয়া-উর-রেহমান, শহিদুল্লাহ কামাল, ইয়ামিন আহমদজাই, কাইস আহমদ, মোহাম্মদ সেলিম সাফি ও ইসমাত আলম।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories