শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ফ্লাভিয়ার লক্ষ্য বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা নেটফ্লিক্সে মোশাররফ করিম অভিনীত দুই সিরিজ টানাপোড়েনের গল্পে ‘মায়ার সংসার’ রাশিয়ান হাউজে ‘বনলতা এক্সপ্রেস’, ‘হাওয়া’সহ চার সিনেমা বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগ পরিকল্পনা করছে জাপান সৌদিতে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশির মরদেহ শিশুকে যৌন নিপীড়নের কথা স্বীকার করতেই মাদ্রাসা শিক্ষককে পেটালেন শিশুটির বাবা, ভিডিও ভাইরাল ইউরোপে ভয়াবহ গরমে ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু সংঘাতের স্থায়ী সমাধান চান পুতিন

বরিশালে বাসীর জলাবদ্ধতার দুঃখ দুর্দশা দূর হলোনা

বিশেষ প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১৫৩ বার

জলাবদ্ধতার দুঃখ দূর্দশা রয়েই গেলো বরিশালবাসীর।
বছরের শুরুতেই পানি উন্নয়ন বোর্ড খুব ঘটা করে প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে নগরের সাতটি খাল করা হলেও এর কোন সুফলই নগরবাসী পায়নি।
বৈরী আবহাওয়ার কারণে গত এক সপ্তাহ ধরে বৃষ্টির প্রভাবে তলিয়ে গেছে নগরীর ৩০ টি ওয়ার্ডের অনেক এলাকা।পানির তোড়ে সড়কে চলাচল করা কষ্টসাধ্য হয়ে পড়েছে।রাজনৈতিক পরিবর্তন হলেও এলাকার জনগণের ভাগ্য আর পরিবর্তন ঘটেনি।এসব এলাকায় থাকা মানুষের দূর্দশা দেখার যেনো কেউ নেই।
নগরীর সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ থেকে বটতলা পর্যন্ত সড়কের দুই পাশে লক্ষাধিক মানুষের বসবাস আর বৃষ্টি হলেই এক পাশের সড়কে জলাবদ্ধতার কারণে চলাচল করা কষ্ট সাধ্য হয়ে পড়ে।এমন জলাবদ্ধতার সৃষ্টি হয় তারমধ্যে গোরস্থান রোড, সার্কুলার রোড,কালি বাড়ি রোড,করিম কুটির সড়ক, শাহ পড়ান সড়ক,আমির কুটির,কাজি পাড়া,কলেজ এভিনিউ অন্য তম।
এদিকে দীর্ঘ ৭ দিন ধরে জলাবদ্ধতার সৃষ্টি হলেও সিটি কর্পোরেশন পরিচ্ছন্ন কর্মীদের পানি নিষ্কাশনের দৃশ্যমান কোন কার্যক্রম পরিচালনা করা হয়নি।এসব ময়লা দুর্গন্ধ যুক্ত পানির কারণে নানাধরণের রোগ ছড়ানোর আশংকা দেখা দিয়েছে। ফলে এসব এলাকার বাসিন্দাদের মনে ক্ষোভ বিরাজ করছে। খুব শীগ্রই তারা এই দূর্গতি থেকে মুক্তি চায়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories