সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নিজ জেলা সফরে তারেক রহমান জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করতে চাচ্ছে, তারা তো স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: প্রধানমন্ত্রী বাবা-শ্বশুরসহ একই পরিবার থেকে বিএনপির তিন এমপি সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী ঘোষণা ইসলামাবাদ যাচ্ছে ইরানি প্রতিনিধি দল, থাকছেন যারা পাকিস্তানে ৬ মার্কিন সামরিক বিমান, আঞ্চলিক উত্তেজনার মাঝে কূটনৈতিক তৎপরতা জোরদার রাবিতে খাবারের দোকানে অভিযান, ৩২ হাজার টাকা জরিমানা নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের স্কোয়াড ঘোষণা বিএনপির মনোনয়ন না পেয়ে যা বললেন কনকচাঁপাদেশের সাইটে প্রতারণার বিরুদ্ধে কড়াকড়ি আনছে গুগল

নারীদের নিরাপত্তা দেবে স্মার্ট জুতা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ৬০ বার

বিশ্বজুড়ে নারী নিপীড়নের মাত্রা বেড়েই চলছে। বিশেষ করে ভারতে নারীদের ওপর যৌন হেনস্তার মাত্রা চরমে। ঘরে কিংবা বাইরে সব জায়গাতেই প্রতিনিয়ত বখাটেদের বেপরোয়া উৎপাতের শিকার হতে হচ্ছে নারীকে। এমন পরিস্থিতিতে নারীদের সুরক্ষায় এক অভিনব জুতা আবিষ্কার করেছে ১০ম শ্রেণির এক স্কুল শিক্ষার্থী।
উদ্ভাবিত এই প্রযুক্তির মাধ্যমে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এসএমএস ও লোকেশন ট্র্যাকিং করা যাবে। যার মাধ্যমে দ্রুত সহায়তা পাওয়া যাবে পুলিশ কিংবা স্বজনদের।ঋত্বিক সাহা শান্তিপুরের এম এন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং চ্যাট জিপিটির সাহায্যে নারী সুরক্ষায় স্মার্ট জুতা বানিয়েছে ঋত্বিক। ৩ হাজার টাকা খরচ করে মাত্র ১০ দিনে এই স্মার্ট জুতা বানিয়েছে এই শিক্ষার্থী। তবে সে একা নয়, ঋত্বিককে সাহায্য করেছে তার বন্ধুরাও।
ঋত্বিক জানায়, এই জুততে রয়েছে ইলেকট্রিক শক। কোনো নারী রাস্তায় খারাপ লোকের হাতে আক্রান্ত হলে জুতার সাহায্যে প্রাণ বাঁচাতে পারবে। শুধু তাই নয়, জুতায় থাকা সেন্সর আক্রান্তের পরিবারে মেসেজ পাঠাবে। এছাড়াও জুতায় থাকা জিপিএসের মাধ্যমে লাইভ লোকেশনও জানতে পারবেন পরিবারের সদস্যরা।
এই জুতা বানিয়ে শান্তিপুরজুড়ে এখন রীতিমতো আলোচনায় ঋত্বিক। দশম শ্রেণির ছাত্রের এই অভিনবআবিষ্কারে মুগ্ধ বিদ্যালয়ের শিক্ষকরাও। পরিবারের সদস্যরাও গর্ববোধ করছেন। ঋত্বিকের ইচ্ছা বড় হয়ে আরো নতুন নতুন আবিষ্কার করা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories