শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ষন মামলার অভিযুক্তকে গ্রেফতারের দাবীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ টঙ্গীতে মাদক সম্রাজ্ঞী কারিমা গ্রেপ্তার ফ্যাসিস্ট সরকারের অপশাসন-দুর্নীতির জঞ্জাল দূর করার দায়িত্ব নিয়েছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে সরকারের পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য : মীর শাহে আলম হোয়াটসঅ্যাপে চ্যাট ব্যাকআপ বা রিস্টোর হচ্ছে না? সহজেই সমাধান করবেন যেভাবে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে : আন্তঃশিক্ষা বোর্ড টানা বৃষ্টিতে বেড়েছে অধিকাংশ সবজির দাম চোখে সংক্রমণে আক্রান্ত রণবীর কাপুর, ‘রামায়ণ’-এর ট্রেলার উন্মোচনে থাকতে পারেন কালো চশমায় এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী

আজ রাত থেকে ৩ দিন ইন্টারনেটে ধীরগতি হতে পারে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৩১ বার

দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সি-মি-ডব্লিউই-৫-এ রক্ষণাবেক্ষণ কাজের কারণে আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত থেকে ১৩ এপ্রিল ভোর পর্যন্ত দেশে ইন্টারনেট সেবা ধীরগতির হতে পারে।
গতকাল বুধবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) জানায়, কুয়াকাটায় স্থাপিত সি-এমই-ডব্লিউই-৫ ক্যাবলে রক্ষণাবেক্ষণ কার্যক্রম গ্রহণ করেছে কনসোর্টিয়াম। এই কাজ ৯ এপ্রিল রাত ১০টা (বাংলাদেশ সময়) থেকে শুরু হয়ে ১৩ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত চলবে, যা মোট ৩ দিন ৮ ঘণ্টা স্থায়ী হবে।
এ সময় কার্যক্রমটি ‘ট্রাফিক অ্যাফেক্টিং’ হওয়ায় সি-এমই-ডব্লিউই-৫ ক্যাবলের মাধ্যমে সিঙ্গাপুরমুখী সার্কিটগুলো সাময়িকভাবে প্রভাবিত হবে। ফলে গ্রাহকরা ইন্টারনেটের ধীরগতি বা আংশিক সেবা বিঘ্নের সম্মুখীন হতে পারেন।
তবে বিএসসিপিএলসি জানিয়েছে, কক্সবাজারে অবস্থিত দেশের প্রথম সাবমেরিন (সি-এমই-ডব্লিউই-৪) কেবলের মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো যথারীতি সচল থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
প্রতিষ্ঠানটি আরও জানায়, সংশ্লিষ্ট কনসোর্টিয়ামের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দ্রুত কাজ সম্পন্ন করে নির্ধারিত সময়ের মধ্যেই স্বাভাবিক সেবা পুনরায় নিশ্চিত করার চেষ্টা করা হবে
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিএসসিপিএলসি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories