রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
আলোচনায় অনীহা! বিরোধী সাংসদদের নিয়ে ‘গান্ধী স্মৃতি’তে জমায়েত রাহুলের ওমরাহ পালনের পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনা: একই পরিবারের তিন বাংলাদেশি নিহত লোকনাথ ভক্ত সেজে স্বর্ণালংকার লুট, গ্রেফতার ভুয়া ভক্ত স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা! কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা আবারও কি হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ? পিটিশনের সবশেষ অবস্থা ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর ভারতে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

বিভিন্ন স্থানে মোবাইল ইন্টারনেটে ধীরগতি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ১১৮ বার

দেশে বিভিন্ন স্থানে মোবাইল ইন্টারনেট সেবা বিঘ্ন হওয়ার তথ্য জানিয়েছেন ব্যবহারকারীরা। মঙ্গলবার সন্ধ্যা থেকেই মোবাইল ফোর-জি ইন্টারনেট ব্যবহারে ধীরগতির এবং কোথাও কোথাও একেবারেই ইন্টারনেট পাওয়া যাচ্ছে না বলে জানা গেছে।
এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ম্যাসেঞ্জারে একবোরেই ঢোকা যাচ্ছে না বলেও জানা যায়। ফলে মোবাইল যোগাযোগে ব্যাপক বিপত্তির মুখে পড়েছেন তারা। তবে ব্রডব্যান্ড সেবা নিরবিচ্ছিন্নভাবেই ব্যবহার করা যাচ্ছে বলে জানা যায়।
এদিকে মোবাইল ইন্টারনেট ধীরগতির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো অপারেটর অথবা নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মঙ্গলবার বিকেল থেকে অনেকেই মোবাইল ইন্টারনেটের ধীরগতির বিষয়টি উপলব্ধি করেছেন।
রাজধানীর সঞ্জয় নামে এক ব্যবহারকারী জানান, প্রয়োজনীয় কাজ করতে গিয়ে মোবাইল ইন্টারনেট ব্যবহার করা যাচ্ছিল না, বিশেষ করে ফেসবুক ও ম্যাসেঞ্জার। পরে ওয়াইফাই দিয়ে ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে দেখেন সবই ব্যবহার করা যাচ্ছে। পরে বুঝতে পারেন মোবাইল ইন্টারনেটের গতি ধীর।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories