মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৪৬ বার

স্কটল্যান্ডের গ্লাসগোয় শুরু হয়েছে কমনওয়েলথ গেমসের ২৩তম আসর। বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে লাল-সবুজের পতাকা উড়িয়ে বিশ্ব ক্রীড়াঙ্গনে নিজেদের উপস্থিতির জানান দিয়েছে বাংলাদেশ। অ্যাথলেটিকস, সাঁতার, বক্সিং ও জিমন্যাস্টিকস—এই চারটি ডিসিপ্লিনে দেশের ১৫ জন ক্রীড়াবিদ অংশ নিচ্ছেন।
গ্লাসগোর এই আন্তর্জাতিক ক্রীড়া আসরকে ঘিরে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও উৎসবের আমেজ বিরাজ করছে। খেলা সরাসরি উপভোগ করতে অনেকে ইতোমধ্যে গ্লাসগোয় পৌঁছেছেন, আবার অনেকে সেখানে যাচ্ছেন।
লন্ডনের হাউন্সলো এলাকায় বসবাসরত জসিম, শাহাদাত, জাকারিয়া ও ইকবালসহ অনেক প্রবাসী বাংলাদেশি গ্লাসগোয় গিয়ে বাংলাদেশ দলকে সমর্থন দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। লাল-সবুজের পতাকা হাতে প্রবাসীদের উচ্ছ্বাসে মুখর হয়ে উঠেছে গ্লাসগো।
পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
গ্লাসগোর ওভো হাইড্রো ইনডোর অ্যারেনায় বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৭০টিরও বেশি দেশের অংশগ্রহণে আন্তর্জাতিক এই ক্রীড়া প্রতিযোগিতা।
এবার বাংলাদেশের পতাকা বাহকের দায়িত্ব পালন করেন প্রতিশ্রুতিশীল সাঁতারু সামিউল ইসলাম রাফি। তার নেতৃত্বে উদ্বোধনী মার্চপাস্টে অংশ নেন বাংলাদেশের অ্যাথলেট ও কর্মকর্তারা।
চারটি ডিসিপ্লিনে অংশ নেওয়া ১৫ সদস্যের বাংলাদেশ দল দেশের জন্য সম্মান বয়ে আনার প্রত্যয় নিয়ে প্রতিযোগিতায় নেমেছে।
ভালো পারফরম্যান্সের প্রত্যাশা
কমনওয়েলথ গেমসে অংশগ্রহণের আগে ঢাকায় ব্রিটিশ হাইকমিশন বাংলাদেশ দলের ক্রীড়াবিদদের সম্মানে বিদায়ী সংবর্ধনার আয়োজন করে। এ সময় ব্রিটিশ হাইকমিশনার সারা কুক বাংলাদেশের অ্যাথলেটদের শুভকামনা জানান এবং আন্তর্জাতিক আসরে তাদের সাফল্য কামনা করেন।
দীর্ঘমেয়াদি প্রস্তুতির সুযোগ সীমিত থাকলেও বাংলাদেশের ক্রীড়াবিদরা নিজেদের ব্যক্তিগত সেরা টাইমিং ও পারফরম্যান্স উন্নত করার লক্ষ্য নিয়ে প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।
বাংলাদেশের ১১তম অংশগ্রহণ
কমনওয়েলথ গেমসে বাংলাদেশ এবার ১১তম বারের মতো অংশ নিচ্ছে। উদ্বোধনী কুচকাওয়াজে ৭৪টি দেশের সঙ্গে বাংলাদেশের লাল-সবুজের পতাকাও গর্বের সঙ্গে স্থান পায়।
গেমসে অংশ নেওয়ার আগে ব্রিটিশ হাইকমিশন অ্যাথলেটিকস, বক্সিং, জিমন্যাস্টিকস ও সাঁতার ডিসিপ্লিনে নির্বাচিত বাংলাদেশি ক্রীড়াবিদদের সংবর্ধনা জানায়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories