মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৩৯ বার

আর্জেন্টিনার জার্সিতে দীর্ঘ ১৭ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি টানলেন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি। আগেই জানিয়েছিলেন, ২০২৬ বিশ্বকাপই হবে তার শেষ আন্তর্জাতিক আসর। সেই ঘোষণার বাস্তবায়ন করে এবার আনুষ্ঠানিকভাবে জাতীয় দলকে বিদায় জানালেন ৩৮ বছর বয়সী এই সেন্টারব্যাক।
জাতীয় দলের হয়ে ১৩৯ ম্যাচ খেলা ওটামেন্ডির শেষ উপস্থিতি ছিল সদ্য সমাপ্ত বিশ্বকাপের ফাইনালে। স্পেনের বিপক্ষে ১-০ গোলের পরাজয়ের ম্যাচেই শেষবারের মতো আর্জেন্টিনার জার্সি গায়ে মাঠে নামেন তিনি। ফলটা প্রত্যাশিত না হলেও গর্ব নিয়েই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন ২০২২ কাতার বিশ্বকাপজয়ী এই তারকা।
বিশ্বকাপের মাঝেই ডাক পেলেন ব্রাজিলের থিয়াগো সিলভা
নিজের ইনস্টাগ্রাম পোস্টে আবেগঘন বার্তায় ওটামেন্ডি লিখেছেন, ‘আজ আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন কথাগুলো লিখতে হচ্ছে। ভাগ্যের পরিহাস, আমার শেষ ম্যাচ ছিল বিশ্বকাপের ফাইনাল। কাঙ্ক্ষিত ফল না পেলেও মাথা উঁচু করেই বিদায় নিচ্ছি। এই দল শেষ সেকেন্ড পর্যন্ত নিজেদের সবটুকু উজাড় করে দিয়েছে।
বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণে সুযোগ করে দেওয়ার জন্য দেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ধন্যবাদ আর্জেন্টিনা। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরণে আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি আজীবন কৃতজ্ঞ।
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও ক্লাব ক্যারিয়ারে এখনই ইতি টানছেন না ওটামেন্ডি। সম্প্রতি তিনি আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটে যোগ দিয়েছেন। এর আগে ইউরোপে পোর্তো, ভ্যালেন্সিয়া, ম্যানচেস্টার সিটি ও বেনফিকার হয়ে প্রায় ১৬ বছর খেলেছেন এই অভিজ্ঞ ডিফেন্ডার।
বিদায় বার্তায় ভবিষ্যৎ প্রজন্মের ফুটবলারদের উদ্দেশেও অনুপ্রেরণামূলক বার্তা দিয়েছেন তিনি।
ওটামেন্ডি বলেন, ‘আমি হৃদয়ে প্রশান্তি নিয়ে বিদায় বলছি। এই জার্সির জন্য নিজের সর্বস্ব দিয়েছি, কখনো বিশ্বাস হারাইনি। তোমরাও কখনো বিশ্বাস হারাবে না। এই জার্সি তাদেরই পুরস্কৃত করে, যারা বিনয়, ত্যাগ ও ভালোবাসা দিয়ে এর মর্যাদা রক্ষা করে।
তিনি আরও বলেন, মাথা উঁচু রাখো, লড়াই চালিয়ে যাও। কোনো পরাজয় যেন তোমাদের স্বপ্ন কেড়ে নিতে না পারে। আমি বিশ্বাস করি, আর্জেন্টিনা ফুটবলের পরবর্তী গৌরবময় অধ্যায় লিখবে তোমরাই।
উল্লেখ্য, বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকার শিরোপাজয়ী ওটামেন্ডির বিদায়ের মধ্য দিয়ে আর্জেন্টিনা জাতীয় দলের এক গৌরবময় অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories