মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মৈত্রী ট্রেন চালুর বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে: রেলমন্ত্রী সব মন্ত্রী-প্রতিমন্ত্রীর জন্য মন্ত্রিপরিষদের ৭ নির্দেশনা শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে : শামা ওবায়েদ হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় রাজশাহী মহানগর বিএনপির শুভেচ্ছা পাবনা সাঁথিয়ায় পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর : বিমানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৪৮ বার

বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি নতুন করে আয়োজনের দাবি উঠেছে অনলাইন প্ল্যাটফর্মে। বৈশ্বিক পিটিশন ওয়েবসাইট ‘চেঞ্জ ডট অর্গ’-এ এই সংক্রান্ত একটি আবেদন চালু করেছেন গিজেলা সানচেজ নামের এক ফুটবল সমর্থক।
গত রোববার (১৯ জুলাই) রাতে অনুষ্ঠিত ফাইনালে স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিচের বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে এই আবেদন করেন তিনি।
পিটিশনকারী সানচেজের দাবি, ম্যাচের সময় রেফারির বিতর্কিত কিছু সিদ্ধান্ত সরাসরি খেলার ফলাফলে প্রভাব ফেলেছে। তবে সুনির্দিষ্ট বা বস্তুনিষ্ঠ কোনো প্রমাণ পেশ না করেই অনিয়মের অভিযোগ এনে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাকে বিষয়টি সুষ্ঠু পর্যালোচনার আহ্বান জানান তিনি। অনলাইন এই আবেদনে ইতোমধ্যে প্রায় ৬২ হাজার মানুষ স্বাক্ষর করেছেন।
যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে পরাজিত হয় আর্জেন্টিনা। ম্যাচে রেফারির সিদ্ধান্তগুলো পুনঃমূল্যায়নের জন্যই মূলত ফিফার কাছে এই আবেদন জানানো হয়েছে।
তবে ক্রীড়া বিশ্লেষকদের মতে, এই ধরনের অনলাইন পিটিশনের কোনো আইনি বা প্রাতিষ্ঠানিক বৈধতা নেই, যা ফিফাকে কোনো অফিসিয়াল টুর্নামেন্টের ফলাফল বাতিল বা পরিবর্তন করতে বাধ্য করতে পারে। আন্তর্জাতিক ক্রীড়া বিধিমালার বিশেষ কোনো ধারা কিংবা নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের নিজস্ব সিদ্ধান্ত ছাড়া কোনো ম্যাচ পুনরায় আয়োজনের সুযোগ নেই।
আর্জেন্টিনার সমর্থকদের এই উদ্যোগের মতো বিশ্বকাপ চলাকালেও একই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল। স্পেনের বিপক্ষে সেমিফাইনালে পেনাল্টির আগে একটি ট্যাকল নিয়ে বিতর্ক ম্যাচটি পুনরায় খেলার দাবিতে ফ্রান্সে অনলাইন প্ল্যাটফর্মে আবেদন চালু করা হয়। সেই আবেদনের পক্ষে ৮২ হাজারের বেশি সই সংগ্রহ হলেও তা টুর্নামেন্টের ফলে কোনো প্রভাব ফেলতে পারেনি।
উল্লেখ্য, ফাইনাল ম্যাচে ফেরান তোরেসের একমাত্র গোলে ১৬ বছর পর শিরোপা নিজেদের করে নেয় স্পেন। উক্ত ম্যাচে রেফারিং সংক্রান্ত বিতর্ক নিয়ে স্পোর্টস ম্যানশিপের পরিচয় দিয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।
তিনি বলেন, রেফারিং কি অন্যায্য ছিল? না, একদমই না। আমরা হেরেছি কারণ ওরা আমাদের চেয়ে ভালো খেলেছে। আমাদের সেটা মেনে নিতেই হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories