বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে মাইশা হাসপাতালের মার্কেটিং কর্মকর্তার পাওনা টাকা না দিয়ে মারধর, অবশেষে টাকার বিনিময়ে থানায় আপোষ রাবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে বহিরাগত নিয়ে শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ এমবাপ্পে ও ভিনিসিয়ুসে ৪ ম্যাচ পর জয়ের দেখা পেল রিয়াল বিএনপিকে লাল সালাম দিলেন ন্যান্সি অ্যাপলের নেতৃত্বে নতুন মুখ ৫ দিন ধরে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নোবিপ্রবির সাবেক শিক্ষার্থী বৃষ্টি আমি কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি: আফরোজা আব্বাস যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে ইরান পারমাণবিক অস্ত্র সক্ষম হবে না: ট্রাম্প বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা গ্রহণযোগ্য কি না, স্পষ্ট করল ইরান পুলিশের পোশাকে ফের পরিবর্তন, ফিরছে গাঢ় নীল-অলিভ রং

রোবটের আত্মহত্যা: কোরিয়াজুড়ে হইচই

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ৬৮ বার

রোবট মানুষ নয়। তবে দিন দিন মানুষের মতো করে রোবট বানানোর প্রতিযোগিতা চলছে। তাই রোবটের মৃত্যু নিয়েও উঠছে প্রশ্ন। সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় একটা রোবটের মৃত্যু আলোড়ন তুলেছে গোটা দক্ষিণ কোরিয়াজুড়ে। খবর ইন্ডিয়া টুডের।
দক্ষিণ কোরিয়ার গুমি সিটি কাউন্সিলে কর্মরত ছিল ‘রোবট সুপারভাইজ়ার’ নামক রোবটটি। সম্প্রতি কাউন্সিল বিল্ডিংয়ের দ্বিতীয় তলার সিঁড়ি থেকে পড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই ঘটনার আগে রোবটটি অদ্ভুত আচরণ করছিল। সিঁড়ি থেকে গড়িয়ে পড়ার আগে একই জায়গায় বার বার ঘুরছিল সে। পতনের কারণ সম্পর্কে এখনো সঠিকভাবে জানা না গেলেও, রোবটটির ওপর কাজের চাপ নিয়ে প্রশ্ন উঠেছে।
অনেকেই প্রশ্ন তুলেছেন, রোবটটিকে দিয়ে অত্যধিক কাজ করানো হচ্ছিল কিনা। রোবটেরে মানুষ সহকর্মীরা জানিয়েছেন, দক্ষতার সঙ্গেই কাজ করত যন্ত্রটি। ইমারতের বিভিন্ন তলায় কাগজপত্র নিয়ে যাওয়া থেকে শুরু করে অঞ্চলের অধিবাসীদের বিভিন্ন তথ্য সরবরাহ ছিল তার কাজ।
প্রসঙ্গত, দক্ষিণ কোরিয়ায় রোবটের সংখ্যা নেহাত কম নয়। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রোবোটিসের তথ্য অনুযায়ী, দক্ষিণ কোরিয়ার শিল্পক্ষেত্রে প্রতি দশ জন মানব শ্রমিক পিছু এক জন রোবট কাজ করে।
গুমি সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এখনই ওই রোবটের জায়গায় অন্য কোনো রোবটকে নিয়োগ করছেন না।
রোবটটি কি কোনো যান্ত্রিক গোলযোগের কারণে পড়ে গিয়েছিল, নাকি এটি সত্যিই আত্মহত্যা করেছিল এ প্রশ্নের উত্তর এখনও মেলেনি। কিন্তু ঘটনাটি সমাজে রোবটের ভবিষ্যৎ কার্যকলাপ নিয়ে পুনরায় প্রশ্নের সৃষ্টি করেছে।
এই ঘটনার মাধ্যমে রোবটের উপর কাজের চাপ এবং তাদের ব্যবহারের পদ্ধতি নিয়ে নতুন করে ভাবনার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories