চলতি ত্রৈমাসিকে ৬৭ বিলিয়ন মার্কিন ডলারের বেশি রাজস্ব আদায়ের পূর্বাভাস দিয়েছিল টেক জায়ান্ট অ্যাপল।
তবে সম্প্রতি প্রতিষ্ঠানটি বলেছে, চলমান ত্রৈমাসিকে তারা যে রাজস্ব আদায়ের যে স্বপ্ন দেখেছিলেন, তা পূরণ হচ্ছে না। চীনে করোনাভাইরাসের কারণে তাদের রাজস্ব আয় কমে গেছে।মার্কিন এই প্রযুক্তি প্রতিষ্ঠান সতর্ক করে দিয়ে বলেছে, প্রাণঘাতী করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে চীনে অনেক কারখানা বন্ধ হয়ে গেছে।আর যেগুলো চালু হয়েছে সেগুলোতে প্রত্যাশামাফিক উৎপাদন হচ্ছে না। ফলে বিশ্বজুড়ে আইফোনের সরবরাহ সাময়িকভাবে কমে যেতে পারে।
এক বিবৃতিতে অ্যাপল জানিয়েছে, চীনে অধিকাংশ কারখানা বন্ধ হয়ে গেছে। যেগুলো কম সময়ের জন্য চালু থাকছে। ফলে আইফোন উৎপাদন ও বিক্রিতে প্রভাব পড়েছে। এ কারণে বিশ্বজুড়ে আইফোনের সরবরাহ সাময়িকভাবে বাধাগ্রস্ত হবে।উৎপাদন কমে যাওয়ায় রাজস্ব আদায়ে প্রভাব পড়েছে অ্যাপলের। প্রত্যাশামাফিক রাজস্ব আদায় হচ্ছে না জানিয়ে কোম্পানিটি বলেছে, ‘আমরা মার্চ প্রান্তিকে যে পরিমাণ রাজস্ব আদায়ের আশা করেছিলাম তা হচ্ছে না। আমরা স্বাভাবিক সময়ের তুলনায় কম রাজস্ব পাচ্ছি।’অ্যাপলের আইফোন উৎপাদনের বড় পার্টনার চীন। গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর সেখানকার সব কারখানা বন্ধ করে দেয়া হয়েছে।
Leave a Reply