বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
পল্লী বিদ্যুতের সেবা নিতে গিয়ে গ্রাহকের চরম ভোগান্তির অভিযোগ গাজীপুরে ৬০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১॥ কাভার্ড ভ্যান জব্দ কবি ও সংগঠক রাহনামা শাব্বীর চৌধুরীর গল্পগ্রন্থ: বেলা শেষে কেউ নেই-এর পাঠ উন্মোচন অনুষ্ঠিত নরসিংদীর মাধবদীতে হত্যা-ডাকাতির রহস্য উদ্ঘাটন, ৯ দিনের মাথায় ৭ ডাকাত গ্রেফতার অভিনেত্রী স্নিগ্ধাকে মারধর ও হত্যাচেষ্টা’: আত্মসমর্পণ করে জামিন পেলেন আশিয়ান চেয়ারম্যান নজরুল হালুয়াঘাট হাট-বাজার পরিস্কার -পরিচ্ছন্ন অভিযান শুরু হালুয়াঘাটে উল্টো রথ যাত্রার মধ্যদিয়ে শেষ হল জগন্নাথ দেবের রথ যাত্রা উৎসব বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি স্বাধীন গণমাধ্যম নীতিমালা তৈরিতে সাংবাদিকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাবার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে ঝরল মেয়ের প্রাণ

এবার জিমেইলের বিকল্প এক্সমেইল আনছেন ইলন মাস্ক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৮ বার

ওপেনএআইয়ের চ্যাটবট চ্যাটজিপিটির নিজস্ব সংস্করণ প্রকাশের পর এবার গুগলের ই-মেইল সুবিধা জিমেইলকে টেক্কা দিতে ‘এক্সমেইল’ নামে নতুন ই-মেইল সুবিধা আনছে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের প্রধান ও বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক।
শুক্রবার এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
এক প্রতিবেদনে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সম্প্রতি এক্সে একজন প্রকৌশলী প্রশ্ন করেন, ‘কখন আমরা এক্সমেইল তৈরি করছি’। সেই প্রশ্নের উত্তরে ইলন মাস্ক বলেন, ‘এটি আসছে।
আর ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘এক্সমেইল’ নামের ই-মেইল সুবিধা চালুর জন্য কাজ করছে এক্স। এ সুবিধা চালু হলে এক্স অ্যাপ থেকেই দ্রুত ই-মেইল আদান-প্রদান করা যাবে। ফলে গুরুত্বপূর্ণ বার্তা পাঠানোর জন্য জিমেইল বা অন্য কোনো ই-মেইল সুবিধা ব্যবহার করতে হবে না।
মূলত এক্সের মাধ্যমে ব্যবহারকারীদের বিভিন্ন অ্যাপের সব সুবিধা দিতে এক্সে নিয়মিত নতুন সুবিধা চালু করছেন ইলন মাস্ক। তবে ব্যবহারকারীরা কবে থেকে এক্সমেইল ব্যবহারের সুযোগ পাবেন, সে বিষয়ে কোনো তথ্য জানাননি মাস্ক।
এদিকে, গুগল শুক্রবার এক্স-এ ঘোষণা করেছে যে জিমেইল বন্ধ হচ্ছে না। তারা ডিফল্ট জিমেইল ইন্টারফেস পরিবর্তন করেছে, যেটি আগে বেসিক HTML ছিল, আর এখন এটি নতুন এবং আরও রঙিন। এই পরিবর্তনটি ২০২৪ সালের জানুয়ারিতে প্রথম করা হয়।
প্রসঙ্গত, এই মূহুর্তে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইমেইল পরিষেবা জিমেইল। বিশ্বব্যাপী ১৮০ কোটি সক্রিয় ইউজার রয়েছে এর।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories