বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে বহিরাগত নিয়ে শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ এমবাপ্পে ও ভিনিসিয়ুসে ৪ ম্যাচ পর জয়ের দেখা পেল রিয়াল বিএনপিকে লাল সালাম দিলেন ন্যান্সি অ্যাপলের নেতৃত্বে নতুন মুখ ৫ দিন ধরে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নোবিপ্রবির সাবেক শিক্ষার্থী বৃষ্টি আমি কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি: আফরোজা আব্বাস যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে ইরান পারমাণবিক অস্ত্র সক্ষম হবে না: ট্রাম্প বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা গ্রহণযোগ্য কি না, স্পষ্ট করল ইরান পুলিশের পোশাকে ফের পরিবর্তন, ফিরছে গাঢ় নীল-অলিভ রং আহসান উল্লাহ মাস্টার হত্যা: আপিল শুনানি ২৮ এপ্রিল

অর্থের বিনিময়ে মিলবে ফেসবুকের ‘ব্লু ব্যাজ’

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৬ বার

অর্থের বিনিময়ে ব্লু ব্যাজ বা নীল টিক মিলবে ইনস্টাগ্রাম ও ফেসবুকে। এই নীল টিকের জন্য গ্রাহকদের মাসে গুনতে হবে ১১.৯৯ থেকে ১৪.৯৯ ডলার। সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট কোম্পানি মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গ এ ঘোষণা দিয়েছে।

ফেসবুকে দেওয়া পোস্টে জুকারবার্গ লিখেছেন, চলতি সপ্তাহে আমরা ‘মেটা ভেরিফায়েড’ সাবস্ক্রিপশন সেবা চালু করতে যাচ্ছি। এর ফলে জাতীয় পরিচয়পত্র দিয়ে অ্যাকাউন্ট যাচাই, ব্লু ব্যাজ, অতিরিক্ত সুরক্ষাসহ সরাসরি গ্রাহক সহায়তা সুবিধা পাওয়া যাবে। যেসব অ্যাকাউন্ট ছদ্মবেশে অন্যের নামে ব্যবহার করা হয়, তাদের বিরুদ্ধে অতিরিক্ত সুরক্ষাও মিলবে এই সেবায়।নতুন ঘোষণা অনুযায়ী, সাধারণ ওয়েব ব্যবহারকারীদের জন্য ১১.৯৯ ডলার ধার্য করেছে মেটা। তবে আইফোন ব্যবহারকারীদের খরচ করতে হবে ১৪.৯৯ ডলার।

ওই পোস্টে পোস্টে জুকারবার্গ জানান, চলতি সপ্তাহেই অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে কার্যকর হবে এই অর্থের বিনিময়ে নীল টিক দেওয়া কার্যক্রম।মূলত নিরাপত্তা ও সত্যতা নিশ্চিতের মান আরও বাড়াতেই এ উদ্যোগ নিয়েছে মেটা।তবে ব্যবসায়িক ক্ষেত্রে (মেটা বিজনেস) এখনই এই সুবিধা দেওয়া হবে না। স্বতন্ত্র ব্যবহারকারীরা ভেরিফায়েড হওয়ার জন্য অর্থ দিতে পারবেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories