মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
অভিনেত্রী স্নিগ্ধাকে মারধর ও হত্যাচেষ্টা’: আত্মসমর্পণ করে জামিন পেলেন আশিয়ান চেয়ারম্যান নজরুল হালুয়াঘাট হাট-বাজার পরিস্কার -পরিচ্ছন্ন অভিযান শুরু হালুয়াঘাটে উল্টো রথ যাত্রার মধ্যদিয়ে শেষ হল জগন্নাথ দেবের রথ যাত্রা উৎসব বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি স্বাধীন গণমাধ্যম নীতিমালা তৈরিতে সাংবাদিকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাবার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে ঝরল মেয়ের প্রাণ মা হলেন মানসিক ভারসাম্যহীন নারী, মেলেনি বাবার পরিচয় ফরিদপুরে ভূমি কর্মকর্তার ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল বিএনপি সভাপতির বাড়িতে চুরি, খবর শুনেই স্ট্রোকে শাশুড়ির মৃত্যু হাসপাতালে ঢুকে আহত স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

’পাঠান’ থেকে কত পারিশ্রমিক নিয়েছেন শাহরুখ?

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ১৭৭ বার

নতুন বছরের শুরুর দিকে মুক্তি পেতে যাচ্ছে বহু বিতর্কিত, বহু প্রতীক্ষিত ছবি ‘পাঠান’। শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোনের জুটিকে বহু বছর পর বড় পর্দায় দেখা যাবে বলে দীর্ঘ দিন ধরে অপেক্ষা করে রয়েছে দর্শকমহল। শাহরুখ এবং দীপিকা ছাড়াও এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে জন আব্রাহাম, আশুতোষ রানা, ডিম্পল কাপাডিয়ার মতো তারকাদের।২৫০ কোটি টাকা বাজেটের এই ছবিতে অভিনয় করে মোটা টাকার পারিশ্রমিক নিয়েছেন তারকারা। কিন্তু পারিশ্রমিকের মধ্যে রয়েছে আকাশ-পাতাল পার্থক্য।

২০১৮ সালে ‘জিরো’ ছবিতে শেষ বার শাহরুখ খানকে মুখ্যচরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। তারপর অভিনেতাকে বড় পর্দায় দেখা গেলেও তা শুধু ক্যামিয়ো চরিত্রে। ৪ বছর পর ‘পাঠান’ ছবির মাধ্যমে ‘কামব্যাক’ করছেন তিনি। ‘পাঠান’ ছবিতে অভিনয় করার জন্য শাহরুখ সবচেয়ে বেশি পারিশ্রমিক পেয়েছেন। এই ছবি থেকে ১০০ কোটি টাকা উপার্জন করেছেন শাহরুখ।‘পাঠান’ ছবিতে শাহরুখের বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছে দীপিকা পাড়ুকোনকে। এই ছবিতে কাজ করে ১৫ কোটি টাকা উপার্জন করেছেন অভিনেত্রী।‘পাঠান’ ছবিতে অন্যতম প্রধান চরিত্রে দেখা যাবে জন আব্রাহামকে। পারিশ্রমিকের দিক দিয়ে বিচার করলে দীপিকার থেকে বেশি উপার্জন করেছেন তিনি। ২০ কোটি পারিশ্রমিক পেয়েছেন জন।অতিথিশিল্পী হিসেবে এই ছবিতে অভিনয় করবেন সালমান খান। ‘পাঠান’ ছবিতে তাঁকে দেখা যাবে একটি নজরকাড়া ক্যামিয়ো চরিত্রকে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories