শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী কুমিল্লা সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেবে বিএসএফ একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী মহাষষ্ঠী অধিবাসের মধ্যদিয়ে শুরু এ বছরের দুর্গাপূজা শারদীয় দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলা ছাড়াও গোপালগঞ্জসহ ৩ জেলায় থাকছে বিজিবি মোতায়েন এবছর শারদীয় দুর্গাপূজায় নাশকতার ঝুঁকি নেই , নিরাপত্তায় মাঠে আছে ৬ হাজারের বেশি এসআরবি সদস্য বিক্ষোভে এখনও উত্তাল ফ্রান্স, প্যারিসে রেকর্ড ১ হাজার ২৬০ জন গ্রেপ্তার ফেসবুক লাইভ করে তৌহিদী জনতা জড়ো করা ফজলুল হক আমিনী প্রধান আসামী কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল ভারতীয় বিএসএফ পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু

আজ আমি যা হয়েছি সেটা সেলিম খানের জন্যই: শাহরুখ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫২ বার

বলিউডের কিংবদন্তি চিত্রনাট্যকার সেলিম খান বর্তমানে মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, গত ১৭ ফেব্রুয়ারি তার মস্তিষ্কে সামান্য রক্তক্ষরণ ধরা পড়ে। চিকিৎসকেরা জানিয়েছেন, ৯০ বছর বয়সী এই প্রবীণ চিত্রনাট্যকারের একটি ছোট অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং তিনি বর্তমানে ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল।
চিকিৎসক ডা. জালিল ডি পার্কার জানিয়েছেন, রক্তক্ষরণ ছিল খুবই সীমিত। সকালে একটি ছোট প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে। বয়সের কারণে সুস্থ হতে সময় লাগলেও সার্বিকভাবে তিনি ভালো আছেন। আশা করা হচ্ছে, দ্রুতই তাকে ভেন্টিলেটর থেকে সরানো যাবে।
এই খবর প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে শাহরুখ খানের একটি পুরোনো সাক্ষাৎকার। সেখানে বলিউডের এই সুপারস্টার গভীর কৃতজ্ঞতার সঙ্গে বলেছিলেন, আজ আমি শাহরুখ খান, সেটা সেলিম খানের কারণেই।
তিনি স্মৃতিচারণ করে বলেন, মুম্বাইয়ে যখন এক অচেনা সংগ্রামী অভিনেতা হিসেবে প্রথম পা রাখেন, তখন সালমান খান–এর পরিবারের বাসায়ই খাওয়া-দাওয়া করতেন। সেলিম খান তাকে মানসিকভাবে ভীষণ সমর্থন দিয়েছিলেন। শাহরুখের ভাষায়, ওদের কারণেই আমি আজকের ‘শাহরুখ খান’ হতে পেরেছি।
প্রসঙ্গত, টেলিভিশনের মাধ্যমে আশির দশকের শেষ দিকে ক্যারিয়ার শুরু করা শাহরুখ ১৯৯২ সালে ‘দিওয়ানা’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন। এরপর ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন ভারতীয় সিনেমার অন্যতম বড় তারকা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories