মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের পাশে দাঁড়াচ্ছে তুরস্ক নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, যাত্রাবিরতি ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে সন্ধ্যায় রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল সংসদ সদস্য গাজী নজরুলের ৪ দিন, তার স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর : মাহদী আমিন মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সংকটের কারণে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে : প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম: রিজভী

শরণখোলায় ঝড়ের কবলে পড়ে ভাঙ্গলো ইউএনওর গাড়ি

শরণখোলা প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২৯ মে, ২০২২
  • ৩৫৯ বার

ঝড়ের কবলে পড়ে অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ নূ-ই আলম সিদ্দিকী।গতকাল শনিবার বিকেলে উপজেলার রাজৈর গ্রামে অগ্নিকান্ডে পুড়ে যাওয়া একটি ঘর পরিদর্শন শেষে ফেরার পথে ঝড়ের মাঝে একটি রেইন্ট্রিগাছ ভেঙ্গে পড়ে নির্বাহী অফিসারের গাড়ির উপর। 

গাছচাপায় গাড়িটি ক্ষতিগ্রস্থ হলেও ওই গাড়িতে থাকা ইউএনও ও তার ড্রাইভারসহ স্টাফদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ইউএনওর বহরে অপর গাড়িতে উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত থাকলেও তার গাড়ি এবং তার কোন সমস্যা হয়নি।ইউএনও নুর ই আলম ছিদ্দিকী জানান, শনিবার বিকেলের দিকে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের রাজৈই গ্রামের একটি পুড়ে যাওয়া ঘর দেখে তিনি পশ্চিম রাজৈর কাশেমুল উলুম কওমী মাদ্রাসা এলাকায় এলে একটি রেইন্ট্রিগাছ তার গাড়ির উপর পরে।  

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories