শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী কুমিল্লা সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেবে বিএসএফ একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী মহাষষ্ঠী অধিবাসের মধ্যদিয়ে শুরু এ বছরের দুর্গাপূজা শারদীয় দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলা ছাড়াও গোপালগঞ্জসহ ৩ জেলায় থাকছে বিজিবি মোতায়েন এবছর শারদীয় দুর্গাপূজায় নাশকতার ঝুঁকি নেই , নিরাপত্তায় মাঠে আছে ৬ হাজারের বেশি এসআরবি সদস্য বিক্ষোভে এখনও উত্তাল ফ্রান্স, প্যারিসে রেকর্ড ১ হাজার ২৬০ জন গ্রেপ্তার ফেসবুক লাইভ করে তৌহিদী জনতা জড়ো করা ফজলুল হক আমিনী প্রধান আসামী কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল ভারতীয় বিএসএফ পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু

মোংলায় যুবলীগ নেতা খুন, গ্রেফতার-৫

বাগেরহাট প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ২৩৭ বার

বাগেরহাট জেলার মোংলার বকুলতলা এলাকায় যুবলীগ নেতাকে খুনের ঘটনায় আওয়ামী লীগ নেতাকে প্রধান আসামী করে ২১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ হত্যা মামলা দায়ের করেন নিহত যুবলীগ নেতার বড় ভাই কাদের সরদার।
ওই এলাকার একটি বিবদমান চিংড়িঘের দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষ স্থানীয় ইউপি মেম্বর ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ শেখ গংয়ের হামলায় যুবলীগ নেতা মোতাহার সরদার নিহত হন।

মামলার বাদী ও পুলিশ জানায়, গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সোনাইলতলা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের মেম্বর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ শেখ গং বকুলতলা এলাকার যুবলীগ নেতা মোতাহার সরদারদের চিংড়িঘের দখল নিতে হামলা চালায়। ওই সময় হামলাকারীরা মোতাহারসহ তার সাথে থাকা আরো ৬ জনকে কুপিয়ে জখম করেন। আহত ৭ জনের মধ্যে মোতাহার ঘটনার রাতেই মারা যান। এ হত্যাকান্ডের দুইদিন পর খুন হওয়া মোতাহারের বড় ভাই কাদের সরদার বাদী হয়ে বৃহস্পতিবার সকালে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ইউপি মেম্বর ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ শেখকে প্রধান আসামী করে ২১ জনের নাম উল্লেখ করে। আর অজ্ঞাত আসামী রয়েছে ১০/১৫ জন।
এদিকে এ মামলা দায়েরের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে ৫ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃতদেরকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তারা হলো হালিম শেখ, হোসেন হাওলাদার, আসমাউল শেখ, রুবেল হাওলাদার ও সরোয়ার শেখ।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, মঙ্গলবার সন্ধ্যায় বকুলতলায় খুনের ঘটনায় ইউপি মেম্বর আব্দুল্লাহকে প্রধান আসামী করে ২১ জনের নামসহ অজ্ঞাত আরো ১০/১৫ জনকে আসামী করে মামলা দায়ের হয়েছে। এ মামলার ৫ জনকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকীদের গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories