বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে বহিরাগত নিয়ে শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ এমবাপ্পে ও ভিনিসিয়ুসে ৪ ম্যাচ পর জয়ের দেখা পেল রিয়াল বিএনপিকে লাল সালাম দিলেন ন্যান্সি অ্যাপলের নেতৃত্বে নতুন মুখ ৫ দিন ধরে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নোবিপ্রবির সাবেক শিক্ষার্থী বৃষ্টি আমি কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি: আফরোজা আব্বাস যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে ইরান পারমাণবিক অস্ত্র সক্ষম হবে না: ট্রাম্প বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা গ্রহণযোগ্য কি না, স্পষ্ট করল ইরান পুলিশের পোশাকে ফের পরিবর্তন, ফিরছে গাঢ় নীল-অলিভ রং আহসান উল্লাহ মাস্টার হত্যা: আপিল শুনানি ২৮ এপ্রিল

১০ হাজার কর্মী ছাঁটাই করবে গুগল !

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ৫৭ বার

কিছুদিন আগেই অর্ধেক কর্মী ছাঁটাই করেছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার।  এর আগে কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে ফেসবুকও। এবার গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেট ইনকরপোরেশন কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য ইনফরমেশনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়, ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে অ্যালফাবেট। যারা প্রত্যাশা মতো পারফর্ম করতে পারছে না তাদেরকেই চাকরি থেকে অব্যাহতি দেয়া হবে। আগামী বছরের শুরুতেই এই ছাঁটাই শুরু হবে। এরইমধ্যে টিম ম্যানেজারদের কাছে কর্মীদের নতুন মূল্যায়ন চাওয়া হয়েছে।

এর আগে ২ শতাংশ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা ছিল গুগলের। তবে এবার কোম্পানিটি ৬ শতাংশ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে বলে জানা গেছে।গুগল বা অ্যালফাবেটের পক্ষ থেকে এ বিষয়টি নিশ্চিত করা না হলেও সংস্থাটির প্রধান নির্বাহী সুন্দর পিচাই কর্মী ছাঁটাইয়ের বিষয়টি নিয়ে কয়েক মাস আগে ইঙ্গিত দিয়েছেন। সে সময় পিচাই বলেন, ‘যখন আপনার কাছে আগের তুলনায় কম কর্মী থাকে, তখন আপনার কাজ করার জন্য সমস্ত সঠিক জিনিসগুলোকে অগ্রাধিকার দিতে হবে।’দ্য ইনফরমেশনের প্রতিবেদনে বলা হয়, করোনা মহামারির সময় অনলাইনে কার্যক্রম বাড়ায় বেশ কয়েকটি বড় প্রযুক্তি কোম্পানি। তবে মহামারি কমে গেলে তারা এটি আর ধরে রাখতে পারেনি। উল্টো কর্মীদের ছাঁটাইয়ের পথে হাঁটছে কোম্পানিগুলো।ফেসবুক এরইমধ্যে ১১ হাজার কর্মীকে ছাঁটাই করেছে। যা কোম্পানিটির মোট কর্মীর ১৩ শতাংশ। এ ছাড়া সম্প্রতি টুইটারও কোম্পানিটির ৬০ শতাংশ কর্মী ছাঁটাই করেছে।

এদিকে বাইরের বিনিয়োগকারীদের চাপে ছাঁটাইয়ের পথে এবার হাঁটছে গুগলও।বিনিয়োগকারী কোম্পানি টিসিআই ফান্ড ম্যানেজমেন্ট সম্প্রতি গুগলকে কর্মী ছাঁটাইয়ের আহ্বান জানায়। ২০১৭ সাল থেকে কোম্পানি ৬০০ কোটি ডলার বিনিয়গ করেছে অ্যালফাবেটে।টিসিআই ফান্ড ম্যানেজমেন্ট জানায়, অ্যালফাবেট কিছু কর্মীকে খুব বেশি পারিশ্রমিক দেয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories