মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
চ্যাম্পিয়নস লিগের সম্ভাব্য বিজয়ী নিয়ে দু’মেরুতে আনচেলত্তি ও সুপার কম্পিউটার বাংলাদেশে গম পাচারের অভিযোগে অভিনেত্রী নুসরাতকে তলব অ্যাপলের নেতৃত্ব পরিবর্তন, ১৩ বছর পর সিইও পদ ছাড়ছেন টিম কুক কাতারে পুনরায় বিদেশি ফ্লাইট চালু, এয়ারলাইন্সের সঙ্গে যাত্রীদের যোগাযোগের পরামর্শ ময়মনসিংহ ও সিলেটে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নিজ জেলা সফরে তারেক রহমান জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করতে চাচ্ছে, তারা তো স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: প্রধানমন্ত্রী বাবা-শ্বশুরসহ একই পরিবার থেকে বিএনপির তিন এমপি সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী ঘোষণা ইসলামাবাদ যাচ্ছে ইরানি প্রতিনিধি দল, থাকছেন যারা

ভালুকায় বিএনপি নেতাকর্মীদের উপর হামলা, ২ টি বাস ভাঙচুর, আহত ১৫

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ১৬৬ বার

তেল, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে ময়মনসিংহের ভালুকা উপজেলার কাচিনা ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিলে যাওয়ার পথে কাচিনা বাজারে আওয়ামীলীগের অতর্কিত হামলায় বিএনপির বহু নেতাকর্মী হতাহত হয়েছে। আহতদেরকে পার্শ¦বর্তী সখিপুর উপজেলা হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে উপজেলার কাচিনা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে অংশ নিতে হবিরবাড়ী ইউনিয়ন থেকে বিএনপির শতাধিক নেতাকর্মী দুটি বাস যোগে যাওয়ার পথে কাচিনা বাজারে এই হামলার শিকার হয়। এসময় তাদের বহনকারী দুটি বাস ভাংচুর ও নেতাকর্মীদের মারধর করে গুরুতর আহত করা হয়।
এসময় ময়মনসিংহ দ: জেলা যুবদলের যুগ্ন সম্পাদক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি আব্দুর রউফ রুদ্র, কাচিনা ইউপি সদস্য ও শ্রমিকদল নেতা ইয়াসিন তালুকদার, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মকবুল হোসেন নাহিদ, হবিরবাড়ি স্বেচ্ছাসেবক দল নেতা মিয়াজ আহম্মেদ, , আব্দুল কাদের, মোফাজ্জল হোসেন, ছাত্রদল নেতা হারুন অর রশিদ, রুবেল, আরিফুল সহ কমপক্ষে ১৫ জন নেতাকর্মী আহত হন। আহতদেরকে সখিপুর ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে ভালুকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চু বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে মঙ্গলবার বিকালে কাচিনা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। ওই মিছিলে যোগ দেওয়ার জন্য ভালুকা ও হবিরবাড়ী ইউনিয়নের নেতাকর্মীরা দুটি বাস যোগে যাওয়ার পথে কাচিনা বাজারে তাদের ওপর সন্ত্রাসীরা হামলা চালায় ও দুটি গাড়ী ভাংচুর করে। হামলায় তাদের বহু নেতাকর্মী আহত হয়েছেন। তিনি এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং সন্ত্রাসীদের বিচার দাবী করেন।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন জানান, তিনি হামলার ঘটনা শুনেননি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories