সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান: রিজভী জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় যুবক গ্রেপ্তার টুপটুপ রিসোর্ট অগ্নিকাণ্ড : মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা মালয়েশিয়ায় ২৮৭ দিনে আটক বাংলাদেশিসহ ৬৫ হাজারের বেশি বিদেশি সৌদিতে নজরদারি চালানোর সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত জাককানইবিতে আড়াই মাসে তিন সংঘর্ষ, মাথা ফেটেছে ৬ শিক্ষার্থীর দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

কাতারে পুনরায় বিদেশি ফ্লাইট চালু, এয়ারলাইন্সের সঙ্গে যাত্রীদের যোগাযোগের পরামর্শ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৪৯ বার

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধে মধ্যপ্রাচ্যে ব্যাপক অচলাবস্থার পর এই প্রথম আন্তর্জাতিক এয়ারলাইন্সের জন্য দেশটির আকাশসীমা পুনরায় উন্মুক্ত করা হলো। সোমবার (২০ এপ্রিল) কাতারের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সর্বোচ্চ স্তরের প্রস্তুতি এবং পরিচালনা দক্ষতা নিশ্চিত করে সংশ্লিষ্ট সকল জাতীয় সংস্থার সঙ্গে সমন্বয় ও পরিস্থিতির সার্বিক পর্যবেক্ষণ শেষে ফ্লাইট চালুর এই সিদ্ধান্ত নিয়েছে কাতার সরকার।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান যুদ্ধের সময় উত্তেজনা বৃদ্ধির জেরে আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় উপসাগরীয় অঞ্চলের সব ফ্লাইট স্থগিত বা রুট পরিবর্তন করা হয়েছিল। এর ফলে মধ্যপ্রাচ্যের প্রধান প্রধান সব এভিয়েশন হাব ক্ষতিগ্রস্ত এবং বেশ কিছু আন্তর্জাতিক এয়ারলাইন্স দোহায় তাদের পরিষেবা বন্ধ করতে বাধ্য হয়। এক বিবৃতিতে কিউসিএএ জানিয়েছে, পরিস্থিতি এবং পরিচালনা সক্ষমতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট জাতীয় সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে ‌‌ব্যাপক পর্যবেক্ষণ করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দেশটির কর্তৃপক্ষ বলেছে, সব ফ্লাইট এবং সংশ্লিষ্ট কার্যক্রম আন্তর্জাতিকভাবে স্বীকৃত সর্বোচ্চ নিরাপত্তা ও সুরক্ষা মান মেনে পরিচালিত হবে। যাত্রী এবং এভিয়েশন কর্মীদের সুরক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা ও সতর্কতা ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে।
আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালুর এই প্রক্রিয়া কয়েক ধাপে বাস্তবায়ন করা হবে। প্রাথমিকভাবে কেবল নির্বাচিত কিছু বিদেশি এয়ারলাইন্স তাদের পরিষেবা শুরু করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। যাত্রীদের ভ্রমণের আগে সর্বশেষ তথ্যের জন্য সরাসরি নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেয়া হয়েছে।
ফ্লাইট পরিচালনার বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাতারের কান্ট্রি ম্যানেজার কামাল উদ্দিন চ্যানেল 24 কে জানান, আমরা কাতারের সিভিল অ্যাভিয়েশন অথোরিটিকে ঢাকা-দোহা রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি চেয়ে চিঠি পাঠিয়েছি। আমরা প্রত্যাশা করছি চলতি মাসের শেষের দিকে স্বল্প পরিসরে ফ্লাইট পরিচালনা করতে পারবো।
এছাড়াও বাংলাদেশের বেসরকারি খাতে বৃহত্তম বিমান সংস্থা ইউএস-বাংলা’র কাতার স্টেশনের মার্কেটিং এবং সেলস ম্যানেজার মং ম্যো ক্য চ্যানেল ২৪-কে জানান, আমরা প্রত্যাশা করছি দোহা-ঢাকা রুটে ২৩ এপ্রিল থেকে ফ্লাইট পরিচালনা করতে। তবে শীঘ্রই তারিখ নির্ধারিত হলে আমরা মানসম্মত ফ্লাইট পরিষেবা প্রদান করব।
এদিকে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের কম খরচের বিমান সংস্থা এয়ার এরাবিয়া তাদের এক অফিসিয়াল বার্তায় জানিয়েছে, আগামী ২২ এপ্রিল থেকে কাতার থেকে ফ্লাইট পরিচালনা করবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories