ময়মনসিংহের ভালুকায় পিদিম ফাউন্ডেশনের উদ্যোগে সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি) এর অধীনে খামারীদের প্রশিক্ষণ ও সহায়তা দিয়ে অ্যান্টিবায়োটিক মুক্ত নিরাপদ ডিম ও মাংস উৎপাদন কার্যক্রমের অংশ হিসেবে খামারীদের মাঝে মুরগীর জীব নিরাপত্তা উপকরণ সামগ্রী ও বিভিন্ন স্বাস্থ্য সরঞ্জাম বিতরণ করা হয়েছে।
২০ জুলাই বুধবার সকালে সংস্থাটির মল্লিকবাড়ি প্রজেক্ট অফিস কার্যালয়ে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিদিম ফাউন্ডেশনের সেক্টর ডেভলপমেন্ট স্পেশালিস্ট ও প্রজেক্টের ফোকাল পারসন কৃষিবিদ সমীর রঞ্জন বড়াল।
এসময় বক্তব্য রাখেন প্রজেক্ট ম্যানেজার আবদুল্লাহ আল মামুন, ব্রাঞ্চ ম্যানেজার (মাইক্রোক্রেডিট) নুরে আলম, পরিবেশ কর্মকর্তা সাদ্দাম হোসেন, টেকনিকাল অফিসার ডা. মোস্তাক আহাম্মেদ, দ্যা এশিয়ান এজ পত্রিকার সাংবাদিক হুমায়ুন আহমেদ প্রমুখ।
অনুষ্ঠান শেষে নিরাপদ ডিম ও মাংস উৎপাদনকারী খামারীদের মাঝে গামবুট, বায়ো সিকিউরিটি নেট, অ্যাপ্রোন, মাস্ক ও হ্যান্ড গ্লাভস বিতরন করা হয়।
Leave a Reply