বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে মাইশা হাসপাতালের মার্কেটিং কর্মকর্তার পাওনা টাকা না দিয়ে মারধর, অবশেষে টাকার বিনিময়ে থানায় আপোষ রাবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে বহিরাগত নিয়ে শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ এমবাপ্পে ও ভিনিসিয়ুসে ৪ ম্যাচ পর জয়ের দেখা পেল রিয়াল বিএনপিকে লাল সালাম দিলেন ন্যান্সি অ্যাপলের নেতৃত্বে নতুন মুখ ৫ দিন ধরে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নোবিপ্রবির সাবেক শিক্ষার্থী বৃষ্টি আমি কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি: আফরোজা আব্বাস যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে ইরান পারমাণবিক অস্ত্র সক্ষম হবে না: ট্রাম্প বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা গ্রহণযোগ্য কি না, স্পষ্ট করল ইরান পুলিশের পোশাকে ফের পরিবর্তন, ফিরছে গাঢ় নীল-অলিভ রং

দেশের কোথায় কোন পাম্পে তেল পাওয়া যাবে জানাবে অ্যাপ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১৬ বার

বিশ্বজুড়ে ইরান, ইসরায়েল এবং আমেরিকাকে ঘিরে তেল যুদ্ধ নিয়ে উদ্বেগ চলছে। তার প্রভাব পড়েছে আমাদের দেশেও। তেলের সরবরাহ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ায় অনেক জায়গায় পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, তর্ক-বিতর্ক এমনকি সহিংসতার ঘটনাও ঘটছে। যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে তেলের ঘাটতির আশঙ্কা নেই, তবুও ‘প্যানিক বায়িং’-এর কারণে পাম্পগুলোতে প্রায়ই তৈরি হচ্ছে বিশৃঙ্খলা। অনেক চালক আবার এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরেও প্রয়োজনীয় জ্বালানি পাচ্ছেন না।
এই ভোগান্তি কমাতে এক তরুণ তৈরি করেছেন একটি অভিনব সমাধান ‘তেল কই’নামে একটি অ্যাপ। এই অ্যাপ ব্যবহার করে সহজেই জানা যাবে কোন পেট্রোল পাম্পে জ্বালানি পাওয়া যাচ্ছে এবং সেখানে কতটা ভিড় রয়েছে।
এই উদ্যোগের পেছনে আছেন তরুণ প্রযুক্তিবিদ সজিব খান। পাঠাও লিমিটেডে ডেটা অ্যানালাইটিকস ও এআই অটোমেশন প্রকৌশলী হিসেবে কাজ করছেন এবং পড়াশোনা করেছেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় থেকে। তার তৈরি এই ওয়েবভিত্তিক অ্যাপ কম্পিউটার, ট্যাবলেট কিংবা স্মার্টফোন সব ডিভাইস থেকেই ব্যবহার করা যায়।
অ্যাপটির মূল সুবিধা হলো রিয়েল-টাইম তথ্য। ব্যবহারকারীরা নিজেরাও তথ্য যুক্ত করতে পারেন, ফলে দ্রুত জানা যায় কোন পাম্পে তেল রয়েছে, কোথায় লাইন বেশি বা কোথাও জ্বালানি শেষ হয়ে গেছে কি না, দাম কত। এরই মধ্যে প্রায় ২৮৭টি পেট্রোল স্টেশনের তথ্য এখানে যুক্ত হয়েছে, যা তেল নিতে যাওয়া চালকদের জন্য বড় সহায়তা হয়ে উঠতে পারে।
প্রযুক্তির এই উদ্ভাবনী ব্যবহার দেখিয়ে দিয়েছে যে সঠিক সময়ে একটি ছোট আইডিয়াও বড় সমস্যার সমাধান দিতে পারে। সাম্প্রতিক সময়ে তরুণ প্রজন্মের প্রযুক্তি উদ্যোগের এমন উদাহরণ আরও দেখা গেছে। কোথাও চাঁদাবাজির ঘটনা সম্পর্কে মানুষকে সতর্ক করতে তৈরি হয়েছে ‘চান্দাওয়াচ’ অ্যাপ। আবার রমজান মাসে কোথায় কোন মসজিদে ইফতার বা বিরিয়ানি বিতরণ হবে সেটি জানাতেও এক তরুণ তৈরি করেছেন ‘বিরিয়ানি দিবে’অ্যাপ।
জেন-জি প্রজন্মকে নিয়ে প্রায়ই নানা সমালোচনা শোনা যায়। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, সুযোগ পেলে এই প্রজন্ম প্রযুক্তি ব্যবহার করে সমাজের বাস্তব সমস্যারও সমাধান খুঁজে বের করতে পারে। ‘তেল কই’-এর মতো উদ্যোগ সেই সম্ভাবনারই আরেকটি উজ্জ্বল উদাহরণ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories